- কলমে :নাজিম উদ্দিন।
শীত কেন আসে বলো
শীত কি বোঝেনা,
পাকার উপর শুয়ে থাকি
নাই বিছানা।
গায়ে শুধু ছেঁড়া সার্ট
লেপকাঁথা নাই,
এই শীতে কাঁথা ছাড়া
কি করে ঘুমাই।
সর্দি জ্বর লেগে আছে
ঔষধ কোথা পাই,
ঔষধ কিনতে টাকা লাগে
টাকা কাছে নাই।
বড় বড় দালান কোঠায়
যারা বাস করে,
তাদেরকি মন কাঁদে না!
আমাদের তরে।
তারা যদি দয়া করে
লেপ কাঁথা দিতো,
টোকাই গুলো বেঁচে যেত
যারা আমার মত।
***********************





মন্তব্য