নাজিম উদ্দিন।
পতিতারা কারো মেয়ে
কারো আবার বোন,
সমাজের অংশ তারা
তাদেরও আছে মন।
ইচ্ছে করে ঘৃণ্য পথ
বেছে নেয়নি তারা,
পতিতা হতে বাধ্য হয়
কোন পুরুষ দ্বারা।
সমাজের জঞ্জাল মোরা
সমাজের সমস্যা,
তাই সবে নাম দিয়েছে
আমাদের বেশ্যা।
গুণীজনে বলে তাই
সমাজের নর্দমা,
অন্ধকারে আমরা হই
তাদের প্রিয়তমা।
—————————-





মন্তব্য