২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ জামালপুরে ডিবির অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজ আটক চাটখিলে মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন: মাইন উদ্দিন আহ্বায়ক, খোরশেদ সদস্য সচিব দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল শিকদারঃ

নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।২১ অক্টোবর বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গঠন এর লক্ষ্যে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এ সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে বলে সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন।নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে জেলায় আরজেএফের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। সদস্য সংগ্রহের মাধ্যমে স্থানীয় ও গ্রামীণ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।প্রধান অতিথি হিসেবে এস এম জহিরুল ইসলামের উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন সংগঠনটির সদস্য সংগ্রহ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।উল্লেখ্য, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত উন্নয়নের লক্ষ্য নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। নেত্রকোনায় সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সংগঠনটির কার্যক্রমকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা আরজেএফ এর সভাপতি ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি মোঃ সুজাদুল ইসলাম ফারাস। এ সময় আরজেএফ এর ভাইস- চেয়ারম্যান কবি মাহবুব আরা দুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী শাফিউর রহমান, সাংগঠনিক সমন্বয়ক আবুল কাশেম আবাদীসহ জেলা আরজেএফ এর নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page