১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মুন্নু মাতুব্বরের বিরুদ্ধে।উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া ত্রিমোহনা এলাকায় সড়কের পাশে খালের জায়গায় স্থাপনা নির্মাণ করে প্রায় চার বছর ধরে তিনি এ ব্যবসা চালিয়ে আসছেন বলে জানা গেছে। খামারের মুরগির বিষ্ঠা থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দা ও পথচারীরা।স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে সরকারি খালের জায়গায় ঘর নির্মাণ করে মুরগির খামার স্থাপন করা হয়েছে। খামারটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন স্থানীয় আনোয়ার শেখের ছেলে জাকির হোসেন। খামারের মুরগির বিষ্ঠা সড়কের পাশে ও খালের পানিতে পড়ে জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী এবং আশপাশের বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দুর্গন্ধের কারণে ওই এলাকা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। তাঁরা সরকারি খালের জায়গা দখলমুক্ত করা এবং পরিবেশ দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা নিষেধ। খাল দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তাঁর বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।”অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা মুন্নু মাতুব্বর বলেন, “আমি চার বছর ধরে মুরগির খামার করে ব্যবসা করছি। জাকির এটি দেখাশোনা করে।”খামারটির দেখাশোনার দায়িত্বে থাকা জাকির হোসেন দাবি করেন, প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তবে সেই অনুমতির কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে বলে তিনি জানান। এ সময় অনুমতির কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।এদিকে, খালের সরকারি জায়গা( তালমার গাং) দখল এবং মুরগির বিষ্ঠা থেকে সৃষ্ট দুর্গন্ধের বিষয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নগরকান্দা উপজেলার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মমেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।সরকারি খালের জায়গার মালিকানা, স্থাপনা নির্মাণের অনুমতি এবং পরিবেশদূষণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ

You cannot copy content of this page