আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এন. এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি, বিএনপি নেতা খোরশেদ আলম -কে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি আগমন করলে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে প্রাণঢালা অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সমৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় এবং নবনিযুক্ত সভাপতি খোরশেদ আলম সভাপতিত্বে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।এসময়,উপস্থিত ছিলেন,এওচিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আহমদ,স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,শিক্ষক মাহাবুবর রহমান,তাপস পাল। রনধীর দাশ, সিরাজুল ইসলাম, মন্জুরুল ইসলাম বেলাল উদ্দিন। অভিকাবক প্রতিনীধী আবুল কালাম,বিএনপির নবী মেম্বার, নুরুল আবছার,অন্যতম সদস্য সাহাদত হোসেন,নুরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, এই বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার প্রসারে তাঁদের ঐতিহাসিক ভূমিকা কখনো ভোলার মতো নয়। আমি আজ কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধাভরে প্রতিষ্ঠাতার সেই অবদানের কথা স্মরণ করছি।
আগামীতে স্কুলের শিক্ষার শিক্ষার মান উন্নয়ন ও স্কুলের অসমাপ্ত কাজ গুলো সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে, দ্রুত শেষ করার পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মুখস্থ বিদ্যার পরিবর্তে শ্রেণিকক্ষে শিক্ষার্থী-কেন্দ্রিক ও আনন্দময় শিখন পরিবেশ তৈরি করা,পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও নৈতিক আদর্শ গঠন করা,পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব জীবনমুখী ও প্রয়োগভিত্তিক শিক্ষা প্রদান নিশ্চিত করা একান্ত প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে সকালে সম্মিলিতভাবে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবো।এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


মন্তব্য