- সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজার সদর থানার চুরি মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি ও চোরাই মালামাল ক্রয়ের অভিযোগে এক ভাঙারি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ভাঙারি দোকান থেকে বড় মসজিদ জামে মসজিদ থেকে চুরি হওয়া এসির তার ও তামার তার জব্দ করা হয়েছে।গ্রেপ্তার আসামি হলেন সুমি ধর (৩০)। তিনি দুলাল কুমার ধরের মেয়ে, কার্তিক পালের স্ত্রী এবং আনু বালার মেয়ে। তার ঠিকানা কক্সবাজার পৌরসভার আইবিপি মাঠ এলাকার কার্তিকের ঘর।পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর থানার মামলা নং-২১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩৭৯/৩৪-এর মামলায় সুমি ধরকে এজাহারনামীয় ২ নম্বর আসামি করা হয়। তিনি চোরাই এসির তারসহ মালামাল ক্রয় করতেন বলে অভিযোগ রয়েছে।১৩সেপ্টেম্বর কক্সবাজার সদর থানাধীন আইবিপি মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তার ভাঙারি দোকানে তল্লাশি চালিয়ে বড় মসজিদ জামে মসজিদ থেকে চুরি হওয়া এসির তার ও তামার তার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য