৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ।। নারায়ণগঞ্জ, ৩১ জুলাই: আড়াইহাজারে পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিনসহ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা।

শুক্রবার (৩১ জুলাই) জেলা জামায়াতের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে আড়াইহাজার পৌরসভার বড় মসজিদ সড়কে অবস্থিত ধানসিঁড়ি কম্পিউটারে যুবদল নেতা আলী আকবর, ছাত্রদলের সফর আলী কলেজ সভাপতি হৃদয় ও আরাফাত সানির নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিন, পৌর কমিটির সদস্য কামরুল ইসলাম মঞ্জু এবং স্থানীয় পপুলার হাসপাতালের কর্মচারী বশির আহমদ গুরুতর আহত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট দেশের সব জেলা ও উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামী পৌর শহরে গণমিছিলের ঘোষণা দেয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে কামরুল ইসলাম মঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা তার দোকানে প্রবেশ করে পোস্ট দেওয়ার কারণ জানতে চেয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে নূরুল আমিন ও বশির আহমদও হামলার শিকার হন। আহতরা বর্তমানে আড়াইহাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস এবং সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লবের পর শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে এ ধরনের হামলা উদ্বেগজনক। আড়াইহাজারের এ ঘটনা বিগত সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে তারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানালে কেন বাধার মুখে পড়তে হবে-এ প্রশ্ন সরকারের কাছে রেখে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতিও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত
পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত।

You cannot copy content of this page