৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার… নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নাগেশ্বরীতে পল্লী বিদ্যুৎ এর আগুনে চাউলঘর পুড়ে ছাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিপুল রায়- স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ>>>

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুৎ সমিতির উদাসীনতা ও অবহেলায় এক চাউল কল মালিকের চাউল কল পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ২১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে পল্লি বিদ্যুৎ সমিতি নাগেশ্বরী জোনাল অফিসের ডিজিএম আব্দুল হালিম ও ঠিকাদার, কুড়িগ্রাম ত্রিমোহনী এলাকার শামছুল হক ভাংরি’র বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী চাউলকল মালিক নুরে আলম সিদ্দিকী (৪৫)। অভিযোগে জানা যায়, নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা এলাকার মৃত আজগার আলীর ছেলে নুরে আলম সিদ্দিকী রাজুর ভূমি চাউল কল নামক ব্যবসা প্রতিষ্ঠানের উপর দিয়ে বিদ্যুতের সংযোগ লাইন রয়েছে। গত ৮ জুন বৃহস্পতিবার ঠিকাদার শামছুল হক ভাংরির অধীনে ৪—৫জন শ্রমিক চাউল কলের স্থানে বিদ্যুতের খুটি পরিবর্তনের কাজ করেন। কাজ করাকালীন সময়ে পল্লি বিদ্যুতের ডিজিএম ও ওই ঠিকাদারের উদাসীনতায় বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে থাকেন। খুঁটি পরিবর্তনের কাজ করার এক পর্যায়ে খঁুটির ১১ হাজার ভোল্টেজের তার চাউল কলের ঘরের টিনের চালের উপর পড়লে ঘর ও ঘরে থাকা নগদ অর্থসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে ১০ লাখ টাকা ব্যায়ে নির্মিত চাউল কল ঘর, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যে ৫টি মোটর, ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ মণ ধান, ৩ লাখ টাকার ডিস লাইনের মালামাল, ১ লাখ টাকা মূল্যের চাউল ঝাড়ার মেশিন, ২৪ হাজার টাকার ১২টি ৪ইঞ্চি পাইপ, ৭৫ হাজার টাকার একটি হলার সেট, ৩ হাজার ৫০০ টাকা মূল্যের একটি স্প্রে মেশিন, ১ লাখ টাকা সমমূল্যের অন্যান্য মালামালসহ মোট ২১ লাখ ২ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বিশাল এই ক্ষতির পরে চাউলকল মালিক রাজু দিশাহারা হয়ে পড়েন এবং ডিজিএম আব্দুল হালিম ও ঠিকাদার শামছুল হক ভাংরির সাথে ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলতে গেলে তারা তার সাথে অসাদচরণ করেন এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী প্রদান করে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতায় বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।
এ বিষয়ে ভূমি চাউলকল মালিক নুরে আলম সিদ্দিকী রাজু বলেন, আমার কষ্টে গড়া ব্যবসা প্রতিষ্ঠান পল্লী বিদুতের কর্মকর্তা কর্মচারীদের অবহেলা আর উদাসীনতায় পুড়ে ভস্মিভূত হয়ে গেলো। অথচ আমি তাদেরকে এগুলে বললে উল্টো আমার সাথে খারাপ আচরণ করেন এবং আমাকে ভয়ভিতি ও হুমকী প্রদান করছে। আমি এর সঠিক বিচার চাই এবং আমার সকল ক্ষতিপূরণ চাই। পল্লী বিদ্যুতের ঠিকাদার শামছুল হক বলেন, ওরা ৫জনের বিরুদ্ধে অভিযোগ দেউক আর না হয় ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ দেউক তাতে আমার যায় আসে না। ওরা জিডি করে না কী করে করুক সমস্যা কী? কারণ আমি তো আর যায়া আগুন ধরে দেই নাই। আমার করার তো আর কিছু নাই।নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল হালিম বলেন, আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। এটার তদন্ত হলে বোঝা যাবে। ওনারা বলতেছে আমরাই লাগাইছি। কিন্তু আমরা কীভাবে আগুন লাগাব বলেন, আমাদের আগুন লাগানোর সুযোগ আছে? আর কীভাবে আগুন লেগেছে সেটাতো আমি জানি না।নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার…
নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি
সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই
নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল
রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

You cannot copy content of this page