২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বাঘায় জমি জবর দখলের চেষ্টা ও ইউএনও কর্তৃক আদালতে ভূল প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো জিল্লুর রহমান খান রিপন বাঘা রাজশাহী প্রতিনিধি>>>>

রাজশাহীর বাঘায় আফতাব উদ্দিন নামে এক ব‍্যাক্তির বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সে উপজেলার খানপুর এলাকার মৃতঃ কৈয়ব আলীর ছেলে। এ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক আদালতে ভূল তথ‍্য সম্বলিত প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি “শাজাহান” ও তার পরিবার। ১০ জুন (
শনিবার) দুপুর ১২টার সময় বাঘা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রায় ১৫/১৬জন গ্রামবাসিসহ উপস্থিত হয়ে ভুক্তভোগী শাজাহান আলী লিখিত বক্তব্যে বলেন, “বাঘা উপজেলার ২নং গড়গড়ি ইউপির খানপুর মৌজায় আমরা নিচে বসতঘর এবং উপরে টিনসেড বিশিষ্ট ২য় তলায় ৪টি দোকান ঘর নির্মান করে দোকানঘর ভাড়া দিয়ে ২০
বছরের অনেক উর্ধকাল যাবত প্রতিপক্ষগনের জ্ঞাতসারে নির্বিবাদে ভোগ দখল করছি।
এমতাবস্থায় আকস্ষিক কাল বৈশাখী ঝড়ে আমাদের হক দখলীয় নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তির উপর নির্মিত টিনসেডের চালা (টিন) উড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করতে গেলে
প্রতিপক্ষ আফতাব আলী ও তার সঙ্গীয় ৩/৪ জন
গত ইংরেজী ২/১২/২০২২ তারিখ অনুমান সকাল ১০.০০ ঘটিকায় সময় তফসিল বর্ণিত দোকান ঘর ও বাড়ীর ভিতর অনধিকার প্রবেশ করে দোকান ঘর মেরামতে বাধাসহ বাড়ী ঘর ভাঙ্গিয়া ফেলে ভোগদখলী সম্পত্তি থেকে আমাদের বেদখল করিবার হুমকি প্রদান করেন। এইভাবে ক্রমাগত প্রতিপক্ষগন উক্ত সম্পত্তিতে জোর পূর্বক অনুপ্রবেশ করে আমাদের বেদখল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি প্রদান করেন। উপায়ন্তর না পেয়ে গত ২৭/১২/২০২২ তারিখে আদালতে অভিযোগ দাখিল করা হয় । উক্ত অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তি আমাদের ভোগ দখলে আছে কিনা তা তদন্তের জন‍্য সহকারী কমিশনার (ভূমি)-বাঘা কে তদন্তের দায়িত্ব দেন। কিন্তু সহকারী কমিশনার (ভূমি)-বাঘা ছুটিতে থাকায় তদন্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
ইউএনও সরেজমিনে গিয়ে তদন্ত করে যে প্রতিবেদন পাঠিয়েছেন, তা ভূল,মিথ‍্যা, এবং পক্ষপাতমুলক।
তিনি তাঁর প্রেরিত প্রতিবেদনে লিখেছেন, নালিশী সম্পত্তি আমাদের ভোগ দখলে নাই এবং দোকানঘর পরিত্যক্ত অবস্থায় আছে। কিন্তু আপনারা সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখেন, প্রকৃত সত‍্য হলো, বিগত ৪০/৪৫ বছর থেকে উল্লেখিত সম্পত্তি আমাদের ভোগ দখলে আছে।
আপনাদের নিকট আমাদের আকুল আবেদন, উপরে বর্ণিত কারনে ন্যায় বিচারের স্বার্থে প্রতিপক্ষগন যাতে নালিশী সম্পত্তিতে বেআইনী ভাবে অনুপ্রবেশ করে আমাদের শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতে না পারে বা বাড়ী ঘর ভাঙ্গিয়া উচ্ছেদের কারন ঘটাইতে না পারে সে জন‍্য আপনারা প্রকৃত সত‍্য অনুসন্ধানপূর্বক প্রকাশ করে আমাদের কে আইনিসেবা প্রাপ্তিতে সহায়তা করেন।
বর্নিত সম্পত্তির বিবরন:
জেলা রাজশাহী, থানা বাঘা, মৌজা খানপুর, জে.এল নং-১৮৭ মধ্যে
আর,এস খং নং
৩৪,৫১, ৭২, ৭৬
বি,এস খং-নং-২২
আরএস দাগ নং২৪৫,২৪৬
বি,এস দাগ নং- ৩২৪,৩২৫
রকম দোকান বাড়ী,
পরিমান.০১৮১ একর .০৬০০ একর সর্বমোট.০৭৮১ একর,
চৌহদ্দীঃ পূর্বে-কেপার, পশ্চিমে-আজাহার, উত্তরে সরকারী পাকা রাস্তা, দক্ষিনে-কেপার
দিং।অভিযোগের বিষয়ে অভিযুক্ত আফতার আলির নিকট জানতে চাইলে তিনি বলেন, ওই সম্পত্তিতে আমাদের ভাগ আছে। এটা নিয়ে আদালতে মামলা চলমান। এ সময় সরেজমিনে দোকানঘর ও বাড়ির ছবি তুলতে গেলে তার ( আফতাব) মেজ ছেলে আরিফুল ইসলাম সাংবাদিকদের ছবি তুলতে বাধা প্রদানসহ হুমকি প্রদান করেন।এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারের ব‍্যবহৃত মুঠোফোনে (সরকারি নম্বর ) একাধিকবার কল করে তা রিসিভ না হওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page