৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার… নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চুরি ঠেকাতে গাছের চারপাশে জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ,দিনমজুরের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ>>>

জয়পুরহাটের কালাই পৌরশহরের আকন্দপাড়া মহল্লায় চোরকে শায়েস্তা করতে বাড়ীর চারপাশে সংযোগকৃত জিআই তারে বিদ্যুতায়িত হয়ে শরিফুল ইসলাম (৪৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা আকন্দপাড়া মহল্লায় ঘটে। ঘটনার পর থেকে বাড়ীর মালিক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।নিহত শরিফুল ইসলাম কালাই পৌরশহরের আকন্দপাড়া মহল্ল্যার মৃত ফজলে হোসেন আকন্দের ছেলে। সে দিনমজুরের কাজ করতেন।স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, একই মহল্লার মৃত ছানাউল হকের ছেলে কিনামদ্দীন বেশ কিছুদিন ধরে তার বাড়ীর চারপাশে জিআই তারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যাতে করে বাড়ীর ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, সে কারনে ওই তারে রাতের বেলায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। বিশেষ করে চোরকে শায়েস্তা করতেই তার এমন ফাঁদ। প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতের বেলায় সে ওই তারে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর শনিবার সকালে খুলে দিতে ভূলে গেছে। এ অবস্থায় শনিবার সকালে দিনমজুর শরিফুল ইসলাম মাটি কাটা কাজের পাওনা টাকা নিতে তার বাড়ীতে যাওয়ার সময় বিদ্যুৎ সংযোগকৃত ওই জিআই তারের বেড়ার সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা শরিফুলকে ওই অবস্থায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনার পর থেকে বাড়ীর মালিক কিনামদ্দীনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।নিহতের ছেলে মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা একজন দিনমজুর। কাজ করলেই আমরা সবাই খেতে পাই, আর না করলে সেদিন না খেয়ে থাকতে হয়। আগের দিনে তার বাড়ীতে মাটি কাটার কাজ করেছে আমার বাবা। কাজের টাকা নিতে গিয়ে আজ আমার বাবা বিদ্যুৎ সংযোগকৃত জিআই তারের সাথে জড়িয়ে মারা গেছে। এখন আমাদের কি হবে। আর কিভাবে আমাদের দিন যাবে। আমি বাবা হত্যার বিচার চাই।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার…
নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি
সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই
নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল
রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

You cannot copy content of this page