৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার… নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার>>>>

নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক! নাটোরে সদর হাসপাতাল থেকে নার্স বেশে চুরি করে নিয়ে যাওয়া নবজাতক কন্যা শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির সাথে জড়িত ছদ্মবেশী সেই নার্সকেও আটক করেছে পুলিশ। পুলিশের এক বিশেষ শাখা সুত্রে প্রাথমিক তথ্যে জানা যায়, শুক্রবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে নবজাতক শিশু কন্যাকে উদ্ধার সহ চুরির সাথে জড়িত নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার হওয়া শিশু সহ গ্রেফতার ওই নারীকে নিয়ে অভিযাত্রিক পুলিশের দলটি নাটোর উদ্দেশ্যে রওনা হয়েছে।শনিবার (১০ জুন) দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয় বিস্তারিত জানাবেন বলে পুলিশের বিশেষ শাখা সুত্রে জানা গেছে।এদিকে শিশু কন্যার পিতা মাহফুজুর রহমান পলাশের এবং মা হাসনা হেনা তাদের একমাত্র সন্তানকে উদ্ধারের খবরে আনন্দ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, জেলা পুলিশের আন্তরিকতায় আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে উদ্ধারে চেষ্টা করেছেন। সেজন্য জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।উল্লখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশের নবজাতক শিশু কন্যা চুরি হয়। নার্সের পরিচয় দিয়ে মুখোশধারী (মাস্ক পরিহিত) এক নারী দাদি খাউরুন নাহারের কোলে থাকা শিশুটিকে ডাক্তার দেখানোর নাম করে চুরি করে নিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টা ২০ মিনিটের সময় সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে মাহফুজুর রহমান পলাশের স্ত্রী হাসনা হেনা শিশুটির জন্ম দেন। জন্ম নেয়া শিশুটি দুর্বল হওয়ায় তাকে গাইনি ওয়ার্ড থেকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার…
নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি
সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই
নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল
রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

You cannot copy content of this page