৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা চকরিয়ায় ভিকটিমকে উদ্ধার অভিযান করতে গিয়ে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার এসআই আরকান চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে বর্ণিল আল্পনায় সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে নগরীর সার্কিট হাউস থেকে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা হয়েছে এই আল্পনা। রোববার (১২ এপ্রিল) রাতে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার রাত ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির কয়েকশ শিক্ষার্থী ও শিল্পী। লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফের মাধ্যমে শিল্পীরা সড়কের বুকে ফুটিয়ে তোলেন বাঙালির হাজার বছরের সংস্কৃতি। বিশেষ আকর্ষণ হিসেবে জেলা প্রশাসকের কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু চিত্রশিল্পীও এই আল্পনা অঙ্কনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,রঙের এই বৈচিত্র্য আমাদের সমাজেরই প্রতিফলন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ আমরা সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজে বসবাস করি। এই আল্পনা মূলত আমাদের সেই অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।

বর্তমান প্রজন্মের কাছে বাঙালির গৌরবোজ্জ্বল ঐতিহ্য পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তরুণ প্রজন্ম যেন নিজস্ব সংস্কৃতি লালন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন ও মো. সাইদুজ্জামান পাঠানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা প্রসঙ্গে হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, পহেলা বৈশাখের উৎসব নির্বিঘ্ন করতে সিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সিটি স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে মাঠে থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page