২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

অভিনব কায়দায় নাটোর সদর হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ>>>

ডাক্তার দেখানোর কথা বলে নাটোর সদর হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে একদিন বয়সী কন্যা শিশু নিয়ে পালিয়েছে এক অজ্ঞাতনামা নারী। শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনার প্রসব ব্যাথা উঠলে বৃহস্পতিবার (৮ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। 
শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতালেই দাদির কোলে থাকাবস্থায় অজ্ঞাত এক নারী ওই নবজাতককে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে দাদির কোল থেকে নিয়ে যান। কিন্তু অনেক্ষণ হয়ে যাওয়ার পর ফিরে না আসায় সন্দেহ হয়। অনেক খোঁজাখুজির পর শিশুটিসহ ওই নারীকে না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এদিকে শিশু কন্যাকে হারিয়ে কন্নায় ভেঙ্গে পড়েছে পরিবারটি। পুলিশ জানিয়েছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
নাটোর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার আবু সাঈদ বলেন, আমাদের হাসপাতাল থেকে আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার দিকে একটি বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে প্রশাসনকে জানিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। হাসপাতালের যে সিসিটিভি ফুটেজে দেখেছি নার্সের পোশাক পরে ওই মহিলা বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছে। একপর্যায়ে রিকশায় করে হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছে। আমরা আশা করছি দ্রুতই পুলিশের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করতে পারব।নাটোর সদর থানার ওসি মোহাম্মদ নাসিম আহমেদ বলেন, সকাল ১১টার দিয়ে আমি লোকমুখে জানতে পারি যে, হাসপাতাল থেকে একদিনের একটি নবজাতক চুরি হয়ে গেছে। নার্সের ড্রেস পরিহিত অবস্থায় এক মহিলা বেড থেকে বাচ্চাটিকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যায়। 
তিনি আরও বলেন, এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি আমার পুলিশের একাধিক টিম নিয়ে কাজ শুরু করেছি। যে অটোতে করে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়েছে আমরা সে অটো আটকের চেষ্টা করছি। বাচ্চাটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। হাপতালের আরএমও আমাকে দুপুর ১টায় জানিয়েছে যে, হাসপাতাল থেকে একটি নবজাতক চুরি হয়েছে। এখন পর্যন্ত নবজাতকের পরিবারের থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page