২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> পোস্টাল ভোটিং কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।শনিবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক জানান, পোস্ট অফিস থেকে ব্যালট গ্রহণ, ব্যালট স্ক্যানিং, ট্রেজারিতে সংরক্ষণ, ভোট গণনা প্রতিটি ধাপ হবে সিসিটিভি ক্যামেরার আওতায় এবং প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতেই কার্যক্রম সম্পন্ন করা হবে।১০ আসনের ব্যালট বক্স প্রস্তুত চট্টগ্রাম জেলারঃচট্টগ্রাম-১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ এই ১০টি সংসদীয় আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক করা হয়েছে। ব্যালট বক্স লক করা হয়, প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে, গণমাধ্যমকর্মীদের সামনে এবং সরাসরি উপস্থাপনার মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।জেলা প্রশাসক জানান, চট্টগ্রাম জেলায় পোস্টাল ভোটার প্রায় ৯৫ হাজার। ১০টি আসনে পোস্টাল ভোটার ৬১ হাজারের বেশি।পোস্টাল ব্যালট বিষয়ে তিনি বলেন, পোস্ট অফিস ও ট্রেজারির দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পোস্ট অফিস থেকে নেওয়ার আগে প্রতিটি ব্যালট স্ক্যান করা হবে, স্ক্যান শেষে ব্যালট সংরক্ষণ করা হবে পৃথক কক্ষে সিসিটিভি নজরদারিতে। প্রার্থী এজেন্টদের সঙ্গে যোগাযোগের জন্য একটি সমন্বিত হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে।স্ক্যানিংয়ের সময়সূচি অনুযায়ী প্রতিনিধিদের আগে থেকেই জানানো হবে।জাহিদুল ইসলাম মিঞা বলেন, “পোস্টাল ভোটিং–সংক্রান্ত সব কার্যক্রম আপনাদের সামনে হবে। যথাসময়ে আপনাদের উপস্থিত থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি।”তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইন ও বিধিমালা অনুসরণ করে সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page