৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

২নং ওয়ার্ডে গণসংযোগে ও পথসভায়- খায়রুজ্জামান লিটন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আল-আমিন হোসেন, নিজস্ব রাজশাহী প্রতিনিধিঃ>>>

রাজশাহীর উন্নয়নে আরো অনেক কাজ করতে চাই,নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আরেকবার কাজ করার সুযোগ দিন’আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর ২নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার বিকেল সাড়ে ৫টায় ২নং ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন এবং সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এরপর নগরপাড়া ও আশ্রয়ন মাঠে পথসভা করেন এবং এলাকাবাসীর সাথে গণসংযোগ করেন। এ সময় তিনি রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।পথসভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আমি মেয়র থাকাকালে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ, আলোকায়ন, প্রশস্ত সড়ক, ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন করা হয়েছে। আমি আরো কাজ করতে চাই। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা সেজন্য আমাকে পুনরায় মেয়রপদে দলীয় মনোনয়ন দিয়েছেন। রাজশাহীর অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তার মধ্যে প্রথম কাজ হবে আপনাদের ছেলে-মেয়েদের কর্মের ব্যবস্থা করা। চাকরির ক্ষেত্র তৈরি করার শিল্পায়ন করতে চাই। রাজশাহীতে সেভাবে শিল্পায়ন হয়নি। যার কারণে কর্মের অভাব রয়েছে। নারায়নগঞ্জে, গাজীপুরে লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টস এ চাকরি করেন। আমি আরেকবার সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে ঢাকা থেকে বড় ব্যবসায়ী ও শিল্পপতির নিয়ে এসে ছোট আকারে হলেও গার্মেন্টস কারাখানা করতে চাই। যদি ১০টি গার্মেন্টস কারাখানা করতে পারি তাহলে প্রায় ২০ হাজার এবং ১৫টি করতে পারলে ৩০ হাজার মানুষের কর্মের ব্যস্থা হবে।খায়রুজ্জামান লিটন আরো বলেন, যে দল দেশের উন্নয়ন করেছে, যিনি আপনাদের কল্যান করেছে, তাকে মূল্যায়ন করুন। আমি নির্বাচিত হলে আজকে যে রাজশাহী দেখছেন, ৫ বছরে রাজশাহী আরো উন্নত, সুন্দর ও চমৎকার রাজশাহী হবে। আপনারা দোয়া করবেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, একটি ভোট দিলে একটি হজে¦র সওয়াব পাওয়া যাবে। কারো মিথ্যা কথা বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না।তিনি আরো বলেন, ২১ জুন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।গণসংযোগকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ দেবাশীষ প্রামাণিক দেবু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আলী রেজা রাজিব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page