১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফুটেজ দেয়া আছে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বাকি ১৩ জন প্রার্থীর আপিলের সুযোগ রয়েছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র দাখিলকৃত সকল পার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রার্থীদের পক্ষে তাদের প্রস্তাবক ও সমর্থকসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সংসদীয় মোট ৫টি আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণ করে ২৬ জনের প্রার্থীর প্রার্থিতা টিকে থাকলেও আইনি জটিলতা ও প্রয়োজনীয় তথ্যের অভাবে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি সমস্যা, হলফনামায় তথ্যের অসংগতি এবং আয়কর রিটার্ন দাখিল না করা।যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রতিটি মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন বলে তিনি জানান।সুনামগঞ্জের এই ৫টি আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। আজকের এই যাচাই-বাছাইয়ের পর জেলাজুড়ে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে নতুন সমীকরণ শুরু হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page