২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

রাঙ্গুনিয়ায় গাড়ীভর্তী চোরাই গরুসহ দুই চোর আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী,রাঙ্গুনিয়া >>> রাঙ্গুনিয়া উপজেলা পদুয়া ইউনিয়নের নারিশ্চা গ্রাম থেকে পিকআপ যোগে চারটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো দুইজন চোর। তাদেরকে পিকআপভর্তি গরুসহ ধরে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। রোববার (২৬ অক্টোবর) নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়া মুখী তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাদের ধরা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. শাওন(৩৫) ও মো. মানিক(৩০)। এসময় অজ্ঞাতনামা আরও তিনজন পালিয়ে যায়। গ্রেফতার শাওন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খোন্দকার পাড়া গ্রামের মৃত বদি রহমানের ছেলে এবং মানিক পটিয়া উপজেলার আঞ্জুরহাট গ্রামের সৈয়দ মেম্বার বাড়ির মৃত রুকু মিয়ার ছেলে।জানা যায়, নারিশ্চা গ্রামের বাসিন্দা জনৈক আবদুল আজিজ এর মালিকানাধীন দুটি গরু এবং তার ভাই হুমায়ন কবির এর দুটি গরুসহ মোট চারটি গরু রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যের কোন একসময় চুরি হয়। বিষয়টি টের পেয়ে গরুর মালিক স্থানীয় জনতার সহায়তায় তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এই ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ ৩০ হাজার টাকা। তাদের চোরাইকাজে ব্যবহৃত ১টি রেজিঃ বিহীন পিকআপ গাড়ী জব্দ করা হয়। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।

ছবির ক্যাপশন:
রাঙ্গুনিয়ায় পিকআপভর্তী চোরাই গরুসহ গ্রেফতার দুই ব্যক্তি৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page