৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

রাজশাহীতে নিখোঁজের পর তরুণের লা’শ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর বাগমারায় রাতে নিখোঁজের পর সকালে বাড়ির পাশের নির্জন স্থান থেকে স্বপন কুমার (২৩) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে হাতরুম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত স্বপন কুমার বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামের বাসিন্দা।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বপন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ অবস্থান করার পর আবার বেরিয়ে যান। এরপর আর ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে ডোবার ধারে নির্জন স্থানে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পান।স্থানীয় গ্রাম-পুলিশ সদস্য আবদুর রশিদ বলেন, “যে স্থানে লাশ পাওয়া গেছে, সেখানে লোকজনের চলাচল খুবই কম। লাশের পাশে একটি কোমল পানীয়র বোতল পাওয়া গেছে, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”স্বপনের বাবা ধীরেন কুমার জানান, “কারও সঙ্গে ছেলের কোনো বিরোধ ছিল না। আত্মহত্যার মতো কোনো কারণও দেখি না। তবে প্রায় এক বছর আগে অভিমানে ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়েছিল, পরে সেরে ওঠে। বর্তমানে সে কোনো কাজ করত না।”বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page