২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটিয়ায় র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ (চট্টগ্রাম) চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪৪ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব। বুধবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার৷ দিকে পটিয়া পৌরসভাস্থ মুন্সেফ বাজার কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মোঃ রনি (৩৮),কুমিল্লা সদর রঘুপুর এলাকার মোঃ জামাল’র পুত্র।মোঃ কামাল (৩৭)একই জেলা চৌদ্দগ্রাম উপজেলার নাটাপাড়া, এলাকার- ফটিক মিয়ার পুত্র।

আজ সকালে ১০ টার দিকে, চট্টগ্রাম র‌্যাব ৭’র পাঠানো এক সংবাদগুলোতে জানানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ যোগে মাদকজাতীয় দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত রাতে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পটিয়া পৌরসভাস্থ মুন্সেফ বাজার কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্লাসী শুরু করে। এক পর্যায়ে কক্সবাজার গামী নীল রংয়ের একটি প্রিডম পিকআপ আমাদের চেক পোষ্টের দিকে আসতে দেখে,এসময় পিকআপটি কে থামানোর সংকেত দেওয়া হয়। উক্ত পিকআপটি র‍্যাবের ব্যারিকেডের সামনে থামলে সংগীয় অফিসার ও ফোর্সসহ গাড়ি তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে উক্ত গাড়ির ড্রাইভিং সিটে ও তার পাশে বসা ব্যক্তিদ্বয়ের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের নাম ও ঠিকানা জানতে চাইলে তারা এলোমেলো উত্তর দেয়, আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের গাড়ীতে থাকা কাঁচা সবজির সাথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। তখন উপস্থিত সাক্ষী ও র‍্যাব সদস্যদের সম্মুখে ধৃত আসামী দ্বয়ের দেখানো এবং পিকআপ গাড়ীর পিছনে ট্রিপলের নীচে সবজির ভিতর হতে নিজেদের হাতে ০৩টি পাটের বস্তা বের করে দেয় যার ভিতর সর্বমোট ৪৪ কেজি গাজা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page