১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কোম্পানীগঞ্জে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি বিজয় র‌্যালী ও সমাবেশ করেছে।মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ।এসময় বিএনপি নেতা নুরুল আলম শিকদারের সভাপতিত্বে ও বসুরহাট বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, নোয়াখালী জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহদৎ হোসেন, অ্যাডভোকেট আজম খান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন সাবেক পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে কোথাও কোনো অনিয়ম করা যাবেনা। বিএনপি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, সেজন্য দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র চলমান রয়েছে। এ অবস্থাতে আমাদের বিজয় সুনিশ্চিত করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ থাকুন, দল যাকে মনোনয়ন দেবে সকলে ঐক্যবদ্ধ থেকে তার বিজয় সুনিশ্চিত করতে হবে। এসময় আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদেরের কট্টর সমালোচনা করে বলা হয়, বিগত আওয়ামী দুঃশাসন আমলে সকল অপকর্মের নায়ক বলেছিলো পালিয়ে যাবেনা। আমাদের মহাসচিব মির্জা ফখরুলের বাড়ীতে যাবে, এখন সেখানেও যাওয়ার সুযোগ নেই। ভারতেই পালিয়ে গেছে এ সন্ত্রাসের গডফাদার ওবায়দুল কাদের।আপনি এ এলাকা থেকে নির্বাচন করেছেন অথচ এ এলাকার সর্বস্তরের জনগনের ওপর, বিএনপির নেতাকর্মদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিলেন। নির্যাতিতরা মুখ বুঝে সব নিরবে সহ্য করেছিলো। অথচ ভারতে যখন পালাচ্ছিলেন তখন আমাদের এক যুবদল নেতা ভারতীয় সীমান্ত দিয়ে আপনি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলো। এটাই বিএনপির বদান্যতা।সমাবেশের পূর্বে বিরতিহীন বৃষ্টি উপেক্ষা করে দুর দুরান্ত থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে অনুষ্ঠিত র‌্যালীটি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে রূপালী চত্বরে সমাপ্ত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page