৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কিশোরগঞ্জে অনিন্দ্য রূপে সৌরভ ছড়াচ্ছে মাধবী লতা ফুল 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  ‎গ্রীষ্মকাল মানেই প্রখর রৌদ্রজ্জ্বল আর খরার মাতম। কিন্তু সেই খরার মাঝেও  ফুলে ফলে অপরূপ শোভায় সুশোভিত করে গ্রামবাংলার প্রকৃতি সাজাতে গ্রীষ্মের খ্যাতিও কিন্তু কম নয়। তাই তো গ্রীষ্মের হাঁসফাঁস প্রকৃতিতে নাগরিক জীবনে এক পসলা স্বস্তির পরশ বুলাতে নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ পথ-প্রান্তরে  কৃষ্ণচূড়া, জারুল,কাঠবাদাম,ল্যান্টানাসহ নানা চদকদার ফুলের জলসা বসেছে। কী অপরূপ,কী মায়াবি এসব বাহারি ফুলের ছড়াছড়িতে গ্রামীণ প্রকৃতিকে মনোমুগ্ধ করে তুলেছে। মন হরণ করা এসব ফুলে সাথে সখ্যতা গড়ে  তুলে হালকা মিষ্টি গন্ধে সৌরভ ছড়াচ্ছে  মাধবী লতা ফুল। অঞ্চলভেদে এ ফুলকে মাধবী, মাধবিকা, মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, কামুক নামে ডাকা হলেও  এখানকার মানুষের কাছে মাধবী লতা নামে পরিচিত। লতানো পরজীবী এ উদ্ভদি জালের মত শাখা-প্রশাখা বিস্তার করে লাল,সাদা,গোলাপি রঙের মিশেল করে থোকায় থোকায় ফুটে অনিন্দ্য রুপ সৌন্দর্যের ডালি নিয়ে বসেছে। এ ফুলের  কোমল পাপড়ি ও দৃষ্টিনন্দন বর্ণচ্ছটা গ্রীষ্মের প্রকৃতিকে করে তুলেছ মোহনীয়। নয়নাভিরাম  মাধবী ফুলের নৈসর্গিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পথচারীরা থমকে দাঁড়িয়ে মনের প্রশান্তি  জুড়ানোর পাশাপাশি মিষ্টি গন্ধের সুভাষ নিচ্ছেন দীর্ঘশ্বাস টেনে। বিমোহিত হচ্ছেন  ফুলপ্রেমীসহ নানা শ্রেণি পেশার  মানুষও। সরেজমিনে দেখা গেছে, উপজেলার পুটিমারী  ইউনিয়নের পুটিমারী শ্মশান বাজার নামক স্থানে পাগলার মাজারে একটি জিগা প্রজাতির গাছের আপাদ-মস্তক মাধবী লতা ফুল ফুটে স্বর্গীয় রুপ ধারণ করে সেখানকার প্রাণ-প্রকৃতিকে মাতোয়ারা করে তুলেছে। হরেক রঙের মিশেল করা এ ফুলের প্রস্ফুটন এতটাই  মোহময় ও দৃষ্টিনন্দন যা চোখ ফেরানো দায়। একটু দৃষ্টি পড়লে যেন ছোবল হানে কাল নাগিনীর মত। রবির কিরণ যখন  ফুলের উপর ছড়িয়ে পড়ে তখন ঝাড়বাতির মত ঝলমল আলো অন্যরকম  দ্যুতি ছড়ায়। তখন বিমোহত না হয়ে পারা যায় না। পথচারী  শিক্ষক আসাদুল ইসলাম বলেন, মাধবী  লতার অসংখ্য ফুটন্ত ফুলের অনিন্দ্য সৌন্দর্য নজরকাড়ে সব বয়সী  মানুষকে। এ ফুলের স্নিগ্ধ ও মায়াবী রূপ  প্রকৃতিকে রাঙিয়ে এখানকার পরিবেশকে মনোরম  ও দৃষ্টিনন্দন করে তুলেছে। আসা-যাওয়ার পথে সড়কের পাশে ফোটা এ মাধবী  ফুলের অপরূপ সৌন্দর্যে  মুগ্ধ হচ্ছি। আর ফুলগুলো যখন  হালকা মিষ্টি গন্ধে  সুভাষ ছড়ায় তখন দূষিত পরিবেশ ফিরে পায় নির্মলতার ছোঁয়া। উপজেলার থানা মোড়ের  আয়ুর্বেদ চিকিৎসক  বেলাল হোসেন বলেন, সৌন্দর্যের পাশাপাশি  মাধবী লতার অনেক  ভেষজ উপকারিতা রয়েছে। পুরনো বাত সারাতে এর পাতার রস ও  হাঁপানি-শ্বাসকষ্টের জন্য পাতা ও ডালের রস উপকারী। মাধবী লতা গাছের শুকনো ছালের গুঁড়ো বিষাক্ত ঘা সারিয়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখে। কিন্তু আগের মত এখন আর  মাধবী লতার দেখা মেলে না।  বাসাবাড়িসহ  প্রকৃতির সৌন্দর্য রক্ষায়   সবাইকে  মাধবী লতা  রোপন  করা  দরকার। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, এ ফুলের ছোট্ট পাপড়ি’র সংখ্যা পাঁচটি, মাঝে পরাগ অবস্থিত। বর্ণিল এই ফুলগুলো থেকে মিষ্টি গন্ধ বের হয়। মাধবী  লতা সাধারণত  বসন্ত ও গ্রীষ্মে ফুল। গোড়া এবং শেকড় থেকে এই গাছের লতা গজায়। কাটিং করে বা লতা কেটে মাটিতে পুঁতলেও চারা হয়।   বাসা-বাড়ি,বিনোদন কেন্দ্র,রিসোর্টের  প্রবেশ দ্বার,ছাদ,ঘরের চালের সৌন্দর্য বৃদ্ধি করাসহ কুঞ্জ তৈরিতে মাধুবী লতা ফুলের  জুড়ি নেই।এমনকি কবিতা, গল্প, উপন্যাসের প্রেমিক, প্রেমিকা মাধবীলতা নিয়ে কাব্যরসে মনপুড়ে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page