১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সংগৃহীত ছবি বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২৫ সালের জন্য প্রকাশিত ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায়’ স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকার ‘লিডার্স’ বা ‘নেতা’ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।এই তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।ড. ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রশংসাসূচক লেখা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন।তিনি লিখেছেন, “বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে যখন স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলেন, তখন দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সামনে আসেন একজন পরিচিত মুখ — ড. মুহাম্মদ ইউনূস।”তিনি আরও বলেন, “দশকের পর দশক ধরে ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষকে ক্ষমতায়ন করে আসছেন ইউনূস। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কয়েক লাখ নারীকে স্বাবলম্বী করেছে। আমি তার কাজের প্রভাব দেখেছি সারা বিশ্বে।”ড. ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে হিলারি জানান, “আমার সঙ্গে তার দেখা হয়েছিল যখন তিনি আরকানসাসে আমাদের সহায়তায় একটি মাইক্রোক্রেডিট প্রকল্প শুরু করতে এসেছিলেন। সেই সময় থেকেই তার উদ্যোগ ও দর্শনের প্রতি আমি মুগ্ধ।”হিলারি ক্লিনটন লেখেন, “আজ, আবার তিনি দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার নেতৃত্ব দিচ্ছেন, মানবাধিকার ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন।”প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লি চলে গেলে, দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। এরপর ৮ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির উপস্থিতিতে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়, যার ১৩ জন সরাসরি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ড. মুহাম্মদ ইউনূসের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক সূর্যোদয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page