১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে গভীর নলকুপ জবরদখলের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর মাঠে বিএমডিএ’র একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।এঘটনায় অপারেটর শামসুর রহমান তুষার বাদি হয়ে কাবিল কাজি ও আলম কাজির বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৪৬, মোহর মৌজার ১৮২ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের, বৈধ অপারেটর মোহর গ্রামের হাবিবুর রহমানের পুত্র শামসুর রহমান তুষার। কিন্তু মোহর গ্রামের মৃত পিয়ার কাজির পুত্র কাবিল ও আলম কাজি দেশীয় অস্ত্র সজ্জিত বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে গভীর নলকুপ জবরদখল করেছে।এদিকে ওই গভীর নলকুপ স্কীমে প্রায় দেড়শ’ বিঘা জমি রয়েছে। এসব জমির সিংহভাগ অপারেটর তুষার ও তার আত্মীয় স্বজনদের। কিন্তু যারা অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে স্কীমে তাদের তেমন কোনো জমি নাই। অবৈধ দখলদারদের প্রতিহত করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকেরা শঙ্কিত। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে গভীর নলকুপ অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ওই গভীর নলকুপে তিন জন কৃষক আবেদন করেন। কিন্তু যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে তুষারকে অপারেটর নিয়োগ দেন বিএমডিএ কর্তৃপক্ষ। কিন্তু মোহর গ্রামের কাবিল ও আলম কাজি কথিত কমিটি গঠনের নামে গভীর নলকুপ জবরদখল করেছে।তারা বৈধ অপারেটরকে গভীর নলকুপে যেতে দিচ্ছেন না।আবার কাবিল ও আলম কৃষকদের কাছে থেকে বিঘা প্রতি দেড় হাজার টাকা করে সেচ চার্জ আদায় করেছেন। এতে সেচ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ফসলহানির আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছে। কৃষক মাসুদ, সালাম ও জব্বার বলেন, কাবিল ও আলম অপারেটর না হয়েও জোরপুর্বক কৃষকের কাছে সেচ চার্জ আদায় করছেন। তারা বলেন,বৈধ অপারেটরকে দায়িত্ব বুঝে দেয়া না হলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এবিষয়ে তারা আইন প্রয়োগকারী সংস্থার  উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে জানতে চাইলে আলম কাজি বলেন,তিনি ডিপের চাবি বৈধ অপারেটরকে দিতে বলেছেন, কিন্তু কাবিল কাজি চাবি দিচ্ছেন না।এবিষয়ে জানতে চাইলে কাবিল কাজি বলেন, চাবি অপারেটর তুষারকে সময় মতো দিয়ে দেয়া হবে। এবিষয়ে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, বৈধ অপারেটরকে চাবি দিতে বলা হয়েছে,চাবি না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী”
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার
ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন”
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও

You cannot copy content of this page