৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

তানোরে ডিএপি সার সংকটে আলুক্ষেতে টপড্রেসিং বিড়ম্বণায় চাষীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>>কিছুতেই কাটছেনা ডিএপি সারের সংকট বলে নিশ্চিত করেছে চাষীরা। একারণে আলুক্ষেতে সময়মত টপড্রেসিং করতে বিড়াম্বণায় পড়েছে এঅঞ্চলের বিপুল সংখ্যক আলু চাষী। বিভিন্ন দোকান ঘুরে ন্যায্য দাম তো দুরে থাক বাড়তি দামেও মিলছে না ডিএপি সার। আলুর ক্ষেতে টপড্রেসিংয়ের আগে ডিএপি সারের প্রয়োজন হয়।তাছাড়া কাংখিত ফলন পাওয়া যায় না। সার না পেলেও কৃষি দপ্তরের কোন তদারকি নেই। সারের বিষয়ে সর্বময় ক্ষমতার মালিক বনে গেছেন কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ। তিনি ছাড়া কোন কর্মকর্তা সার বিষয়ে তথ্য দিতে নারাজ। ফলে দ্রুত সময়ের মধ্যে ডিএপি সারের ব্যবস্থা না করলে অধিক টাকার আলুর চাষাবাদ ভেস্তে যাবে এবং ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষীরা।চাষীদের তথ্যমতে, উপজেলার প্রায় মাঠে আলু রোপন হয়েছে। শোভা পাচ্ছে আলুর সবুজ পাতা। আলু রোপনের ২৫ থেকে ২৬ দিনের মধ্যে টপড্রেসিং করতে হয়। কিন্তু টপড্রেসিংয়ের জন্য প্রয়োজন হয় ডিএপি সারের। বিঘায় ২০ থেকে ২৫ কেজি, আবার অনেকে ৩০ কেজি করেও ব্যবহার করে থাকে। যারা আলুর প্রজেক্ট করেছেন তারা বাড়তি দামে প্রয়োজনীয় সব সার মজুদ করে রেখেছে। তাদের কোন সমস্যা নেই। কিন্তু যারা সরকারি মূল্যে সার পাওয়ার আশায় ছিলেন তারা কোনভাবেই পাচ্ছে না ডিএপি। শুধু ডিএপি নয় টিএসপি সারেরও সংকট তৈরি করেছেন ডিলাররা। তানোর পৌর এলাকার কৃষক মুনসুর জানান, ধানতৈড় গ্রামের বাবু ৫০ বিঘা জমিতে আলু রোপন করে ডিএপি সার সংকটে টপড্রেসিং করতে পারছে না। শরিফুল, হিরোন, জিল্লু ও হোসেন সার পায়নি। না পাওয়ার কারণে টপড্রেসিং করতে পারেনি।মোহনপুর গ্রামের আব্দুল খালেক ১০ বিঘা, সইবুর ৬০ বিঘা, গোলাম মুর্তজা ৫০ বিঘা, দুবইল গ্রামের জলিল ৪০ বিঘা, আক্কাস ৫ বিঘা, বানিয়াল গ্রামের সমশের ১০ বিঘা জমিতে টপড্রেসিং করতে পারছে না। তারা জানান, আলুর জমি পাইল খনন করার পর ডিএপি সার দিতে হয়। সার দেয়ার ৩ থেকে ৪ দিন পর খননকৃত পাইল থেকে মাটি তুলে গাছের গোড়ায় দেয়া হয়। কিন্তু বিগত ১০ থেকে ১২ দিন ধরে ডিএপি সার মিলছেনা। সারের দোকানে গেলেই ১৪০০ থেকে ১৪৫০ টাকা করে দাম চাচ্ছে। রোপন থেকে এখন পর্যন্ত সার নিয়ে মহা কারসাজি চলছে। অথচ কৃষি অফিস থেকে কোন তদারকি নেই। তদারকি বা নিয়মিত অভিযান পরিচালনা করলে এতো বাড়তি দাম নিতে পারত না। ৫০ কেজির সরকারি মূল্যে এক বস্তা ডিএপি সারের দাম ১ হাজার ৫০ টাকা। কিন্তু বস্তায় ৩০০ থেকে ৪০০ টাকা করে বাড়তি দাম নিচ্ছে অসাধু ডিলারেরা।চাষীরা জানান, বাড়তি দামের কথা বললেই সার পাওয়া যাবে না। কারণ ডিলারদের সাব কথা বাহির থেকে বাড়তি দামে কিনে এনেছি। সুতরাং বাড়তি দাম ছাড়া বিক্রি করা যাবেনা। আলুর চাষাবাদে সময় মত সার না দিলে ফলন ভালো হবে না।এক ব্যবসায়ী নাম প্রকাশ না শর্তে জানান, সরকারের গুদামেই তো ডিএপি সার নেই। তাহলে কিভাবে দিবে। এজন্য চাষাবাদ রক্ষা করতে কৃষি দপ্তরের অনুমতিক্রমে বাহির থেকে বিভিন্ন ভাবে চোরাই পথে সার নিয়ে আসছেন। একারণে সার ব্যবসায়ী থেকে শুরু করে কীটনাশক ব্যবসায়ীরাও পাইকারি ভাবে সারএনে ইচ্ছে মত দাম নিচ্ছে। আর বাহির থেকে আমদানি করা সারের মান কেমন বা আসল নাকি ভেজাল বোঝার উপায় নেই। কিন্তু কৃষি অফিসার নিজের খেয়াল খুশিমত এবং তার পছন্দের ডিলারদের সুযোগ করে দিয়েছেন।শনিবার এক আলু চাষী নাম প্রকাশ না করে জানান, গোল্লাপাড়া বাজার থেকে ১ হাজার ২৫০ টাকা দরে প্রতি বস্তা ডিএপি নিয়েছি। কোন মেমো দেয়নি। দোকানের নাম জানতে চাইলে তিনি জানান, নাম বলতে নিষেধ করেছে, নাম বললে আমাকে আর সার দিবে না।উপজেলার তালন্দ ইউপির বিসিআইসির ডিলার সুমন তো দোকান খুলেনা, তার নিজস্ব গুদাম নেই। বরাদ্দের প্রায় সার মোকামেই বিক্রি করেন বলেও অভিযোগ রয়েছে। তিনি কৃষকদের সার না দিয়ে পৌর এলাকার তালন্দ বাজারের কিছু ব্যবসায়ীকে দিয়ে থাকেন। উপজেলার বাধাইড় ইউপির বিসিআইসির ডিলার বাবু জানান, আমি সরকারি মূল্যে বিক্রি করেছি। অবশ্য ওই এলাকায় আলুর চাষ কম হয়। তিনি আরো জানান, ডিএপি সারের সংকট হওয়ার কথা নয়। কারণ প্রতি ডিলারকে ৫ টন করে বরাদ্দ দিয়েছে। পাঁচন্দর ইউপির ডিলার প্রণব সাহা জানান, অল্প কয়েক দিনের মধ্যে সংকট কেটে যাবে। আরেক ডিলার জানান, বেশির ভাগ ডিলাররা সার না তুলে মোকামেই বিক্রি করে দেন। পুরো বরাদ্দের সার তুললে কোনভাবেই সংকট হবে না।আজ সারের তথ্য নিতে উপজেলা কৃষি অফিসে যাওয়া হলে অফিসার ছিলেন না। সারের দায়িত্বে থাকা আমিনুলের কাছে তথ্য চাইলে তিনি জানান, স্যারের অনুমতি ছাড়া তথ্য দেওয়া যাবে না। অফিস থেকেই কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদকে ফোনে তথ্য চাইলে তিনি জানান আমি বলে দিচ্ছি। পুনরায় আমিনুলের কাছে গেলে তিনি বলেন, স্যার তথ্য দিতে নিষেধ করেছেন, আমার দেয়ার ক্ষমতা নাই। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি জানান, আমি কৃষি অফিসারের সাথে কথা বলে দেখছি।উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার ১১৫ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ২৭০ হেক্টর বেশি জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৩২০ মেট্রিকটন।এবিষয়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ সার সংকটের বিষয়টি অস্বীকার করে জানান, কোন ডিলার সার না দিলে বা বাড়তি দাম নিলে কৃষক যদি অভিযোগ করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। মাঠে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। আসা করা যায় উৎপাদনের চেয়ে বেশি ফলন হবে বলে আশা করেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
বিজিবি কর্তৃক রাজশাহীর মতিহার সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল জব্দ
সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

You cannot copy content of this page