১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণী শিক্ষকদের সম্মাননা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান,স্মরনিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতে উক্ত ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে ও শিক্ষক মো: মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের  জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সী শাহাবুদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব আ ন ম আজিজুল হক, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল,লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লীনা, যশোর  দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের (যশোর সেনানিবাস)অধ্যক্ষ মাহফুজা নাসরিন,  সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এম আতিকুল্লাহ ও প্রয়াত মুন্সী মোয়াজ্জম হোসেনের সহধর্মিণী রত্নগর্ভা মাজেদা বেগম,অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া লক্ষীপাশা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রিজাউল ইসলাম,কাশিপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘আপনারা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং আপনারা সকলে মোয়াজ্জম স্যারের মতো দৃষ্টান্ত স্থাপন করবেন। মোয়াজ্জম স্যার যেমন তার কর্মের মাঝে বেঁচে আছেন, আপনারা তাঁর মতো আলোকিত মানুষ গড়ে স্মরণীয় হয়ে থাকবেন’।পরে প্রধান অতিথি শিক্ষক মোয়াজ্জম হোসেনের কর্মময় ইতিহাসকে প্রজন্মের জন্য “স্মৃতির মুকুরে-মুন্সী মোয়াজ্জম হোসেন ” নামে স্মরণিকার মোড়ক উন্মোচন, ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা এবং ৪ জন গুণী শিক্ষক যথাক্রমে মো: আতিয়ার রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান, সুকুমার বিশ্বাস ও শ্রীবাস কুমার দত্তকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে উসরার জাহান ইমা ও শ্রেষ্ঠা ভদ্র মিথিলার যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট
ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান
মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ
আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম

You cannot copy content of this page