১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন বেতন ও নিরাপত্তা নিয়ে কোচ জেরার্ডের ফেসবুক পোস্ট, বিব্রত বাফুফে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী মোদি: দীনেশ ত্রিবেদী ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫ আগ্নেয়াস্ত্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৯.৪৮% হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির
আন্তর্জাতিক:
কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
     
             

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ কেএনএ সদস্যের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রুমা সংবাদদাতা বান্দরবান >>>

বান্দরবানের রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ায় কেএনএফের আস্তানায় অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’নিহত ৩ কেএনএ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, সেনা অভিযানে এই তিনজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন-বান্দরবান সদর উপজেলা সুয়ালাব ইউনিয়নের সারনপাড়া বাসিন্দা ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স্থানীয় কমিটির সহ-সভাপতি পেন খুপ বম (৬৫), রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হ্যাপিহিল পাড়া বাসিন্দা ত্লোয়াংথন বমের কনিষ্ঠ সন্তান মেসি ভানলাললিয়ান বম (২২) ও রোয়াংছড়ি উপজেলার সুয়ানলু পাড়া বাসিন্দা ভানসাং বমের মেয়ে এলি ভানজির পার বম (১৮)।

এলি ভানজির পার বম কেএনএফের সশস্ত্র শাখার কেএনএ’র (কুকি চিন ন্যাশনাল আর্মি) সক্রিয় সদস্য মেসি ভানলাললিয়ান বমের সহধর্মিণী বলে জানা গেছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে পাইন্দু ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুননুয়াম পাড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করে-রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল দাশ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি লাশ এসেছে। তার মধ্যে একজন বয়স আনুমানিক ৬০ বছরের বেশি হবে। বাকি দুইজন ২৫ বছরে সমবয়সী। তার মধ্যে একজন নারী। ওই তিনজনের শরীরে গুলিবিদ্ধের চিহ্ন আছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনী করলে মামলা বা সাধারণ ডায়েরি হবে। তবে রুমা থানায় কোন মামলা বা সাধারণ ডায়েরি এখনো হয়নি।

সংশ্লিষ্টরা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রুমা উপজেলার দুর্গম কুত্তাঝিরি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় কেএনএ’র একটি গোপন আস্তানার সন্ধান পেয়ে তল্লাশি অভিযান শুরু করলে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এতে করে কেএনএ’র সশস্ত্র সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র শাখার কেএনএ সদস্য ঘটনাস্থলে নিহত হয় এবং কয়েকজন গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে আস্তানাটি তল্লাশি চালিয়ে কেএনএ সদস্যসের ব্যবহৃত ১টি চাইনিজ রাইফেল, ২টি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ইউনিফর্ম, বেতারযন্ত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ও ওষুধসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া কেএনএ সন্ত্রাসীদের সন্ধানে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page