২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে ঘন কুয়াশার ধুম্রুজাল-আগাম শীতের পদধ্বনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> রাজনীতিতে একটা  কথা সরব ছিল “খেলা হবে”।গ্রীষ্ম-বর্ষা ও শরৎ ঋতু জুড়ে ওষ্ঠাগত গরম যেন সে খেলায় খেলছিল।এতে ভোগীয়ে তুলেছিল প্রাণপ্রকৃতিকে।এ হাঁসফাঁস প্রকৃতি থেকে স্বস্তি মেলাতে শরৎ বিদায়ে হেমন্তের দুয়ারে শিশির ভেজা ভোর,ঘন কুয়াশার চাদরে মোড়ানো সকাল আর হিম শীতল বাতাস জানান দিচ্ছে আগাম শীতের পদধ্বনি।বলা হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জের প্রকৃতিতে আগেভাগে নেমে পড়া শীতের কথা।সরেজমিনে দেখা যায়,বিগত কয়েক দিন ধরে ভোরের আকাশে হালকার কুয়াশার পাশাপাশি রোববার হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা পরে মাঠ -প্রান্তর ও পথ ঘাট।ভোরের আকাশে রক্তরাঙা আলো ফুটতেই দূর্বা ঘাস,মাকড়সার জালে আটকে থাকা শিশিরবিন্দুগুলোও যেন মুক্তার দানার মতো দ্যুতি ছড়াচ্ছে।প্রকৃতির কারিগর মাকড়সা যে জাল বুনেছে তাতে শিশিরবিন্দু জমে যেন কোন সুন্দরীর খোঁপায় এক অসাধারণ অলংকার গড়ে তুলেছে।পাশাপাশি সবুজ ধানের পাতাগুলো ভিজে উঠছে স্নিগ্ধ নীহারে।সূর্যের বর্ণচ্ছটায় শীষের ডগায় নুয়ে পড়া কাঁচের মত শিশির বিন্দুগুলো যেন প্রতিবিম্ব হয়ে উঠছে সবুজ প্রকৃতিতে।আগাম শীতের মায়াবী প্রকৃতির এমন অবয়ব এরই মধ্যে যেন বিমুগ্ধ করতে শুরু করেছে সবাইকে।অপরদিকে সকালের ঘন কুয়াশার ধুম্রুজাল আর  উত্তর থেকে থেকে ধেয়ে আসা শিরশিরি বাতাস সমস্ত শরীর জুড়ে  শিহরণ তুলছে।সকালের নরম রোদের আবেশ।বিকেল ৫টা গড়ালেই পশ্চিমাকাশে ঢলে পড়ছে সূর্য।গোধূলি লগ্নের রাঙা সূর্য সবাইকে রোমাঞ্চিত করে জলদিই নামিয়ে দিচ্ছে সন্ধ্যা।শেষ রাতের হিম শীতল বাতাস কাঁটা দিচ্ছে শরীরে।এসময় গায়ে চাপাতে হচ্ছে হালকা কাঁথা-কম্বল।সব মিলে শরৎ বিদায়ে হেমন্তের হাত ধরেই আসছে শীত।বিদায় নিয়েছে দেবী দুর্গাও।কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন,বাংলা বর্ষপঞ্জিতে কার্তিকের পর অগ্রহায়ণ পেরিয়ে পৌষ-মাঘ শীতকাল ধরা হলেও এবার আশ্বিন মাস শেষে কার্তিকের দুয়ারে শীত শীত অনুভূত হচ্ছে।শেষ রাতে ঘরের সিলিং ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে কমিয়ে রাখাসহ বন্ধ রাখতে হচ্ছে।এই বুঝি দুয়ারে এলো শীত।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,ভোরের ঘন কুয়াশা আর শিশির সিক্ত সকাল দেখে মনে হয় এ জনপদে এবার আগে ভাগে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে।দিন ও রাতের তাপমাত্রার পারদও কমছে।এতে সকাল ও মধ্যে রাতে একটু  ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page