২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক পটিয়ায় অস্ত্রের মুখে গরু ও নগদ টাকা লুট পটিয়ায় ব্যবসায়ী হত্যা: ২নং আসামি আবু তাহের বগুড়া থেকে গ্রেফতার শিবপুরে বোরো ধানের নমুনা সংগ্রহ ও শস্য কর্তন উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নিউমোনিয়া: শয্যা সংকটে চমেক। দিশেহারা অভিভাবক লোহাগাড়ায় চিকিৎসকের বদলে অদক্ষ হাতে প্রসব নবজাতকের মৃত্যু বিদ্যুৎ খাতের বকেয়া মেটাতে ২ হাজার কোটি টাকা দিল সরকার কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

১৯ বিজিবি কর্তৃক অর্ধ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> বর্ডার গার্ড বাংলাদেশ,জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে ১১-১৩ অক্টোবর ২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন বিওপিসমূহে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে।বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,১৩ অক্টোবর ২০২৪ তারিখ ভোর ৪ :৩০ ঘটিকায় জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাউর বাগ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষের বাজার মূল্য ২০,৪০,০০০/- টাকা।এর আগে একই দিন রাত ২:০০ ঘটিকায় লোভাছড়া বিওপির একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী হাপারমুখ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করে।যার আনুমানিক বাজার মূল্য ১,১২,৫০০/- টাকা সমপরিমাণ।এ ছাড়াও গত ১১ই অক্টোবর ২০২৪ তারিখ জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক পৃথক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ত্রিপ্রাখোলা ও গরুরহাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭ টি ভারতীয় গরু আটক করে।আটককৃত ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৮,৯০,০০০/- টাকা সমপরিমাণ।একই দিনে দুপুর ১: ০০ ঘটিকায় সুরাইঘাট বিওপির অপর একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫,৩১,৪৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬,৪২,৬০০/- টাকা সমপরিমাণ।এছাড়াও গত ১১ ও ১২ অক্টোবর ২০২৪ তারিখ জৈন্তাপুর এবং বিয়াবাইল বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং জকিগঞ্জ উপজেলার সীমান্তের শূন্য লাইন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯০০ কেজি ভারতীয় চিনি এবং ০১ টি ট্রলি গাড়ী আটক করে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,৩৫,০০০/- টাকা সমপরিমাণ।বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৫১,২০,১০০/- টাকা সমপরিমাণ।আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি আরো বলেন,সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page