২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্র অপহরণের ২৪ ঘন্টার মধ্যে করল থানা পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মোক্তার হোসাইন>>> নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মাদ্রাসা ছাত্র আদিব (১০) অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে তিন অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ভিকটিম আদিবের খালাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় অপহৃত আদিবের মা আরিফা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন– অপহৃত শিক্ষার্থীর খালাতো ভাই উপজেলার বস্তল এলাকার বাবুল মিয়ার ছেলে শাহেদ,উপজেলার পরমেশ্বরদী গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহফুজ ফরহাদ,দৌলরদী গ্রামের শহিদুল্লার ছেলে রাইয়ান।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন,আদিবের বাবা বিদেশে থাকেন।তার খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ ফরহাদ ও রাইয়ান আদিবকে বিমানবন্দরে তার বাবার কাছে নেওয়ার কথা বলে অপহরণ করে।তাকে সিলেট বিমানবন্দর এলাকা ঘুরিয়ে দেখানো হয়।পরে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে আদিবকে সিলেটে একটি আবাসিক হোটেলে আটক করে রাখে তারা।তিনি বলেন,এ ঘটনায় অপহৃত শিশুর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page