৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কিশোরগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্বারক লিপি প্রদান 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ  (নীলফামারী)প্রতিনিধি>>> শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হল প্রাথমিক শিক্ষা।প্রাথমিক শিক্ষকরাশিক্ষার সুতিকাগারের কান্ডারি।কিন্তু চরম লজ্জার ও হতাশার বিষয় হচ্ছে,শিক্ষার বীজ বপনকারী শিক্ষকরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারীর অভিশাপ থেকে আজও মুক্ত হতে পারেননি।এ জন্য আমাদেরকে আজ রাস্তায় দাঁড়াতে হয়েছে।এটি যেমন সকল শিক্ষক সমাজকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে,তেমনি শিক্ষক তথা পুরো জাতির জন্যও অপমানজনক ও লজ্জার।ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নীলফামারীর  কিশোরগঞ্জে করা মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।গত বৃহস্পতিবার(৩আক্টোবর)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক সহকারী শিক্ষকদের ব্যানারে এ মানববন্দন কর্মসূচি পালিত হয়।ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক সহকারী শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।উপস্থিত শিক্ষকের মধ্যে বক্তব্য দেন,রবিউল ইসলাম,শাহেনেওয়াজ শাহ্,মোজাহিদুজ্জামান,মতিউর রহমান,রুহুল আমীন,নুরুন্নাহার বেগম,জেসমিন বেগম প্রমুখ।এসময় তারা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক(দ্বিতীয় শ্রেণি),দেড় বছরের ডিপ্লোমা-ইন-এডুকেশন(ডিইনএড),বেতন গ্রেড ১০ম।অথচ বেতন গ্রেড ১৩তম।স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না।অথচ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,পুলিশের সাব-ইন্সপেক্টর,এইচএসসি(ডিপ্লোমা ইন নার্সিং)উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএসসি(৪ বছরের কৃষি ডিপ্লোমা),ইউনিয়ন পরিষদ সচিব ও বিভিন্ন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা ১০ম,৯ম গ্রেডে বেতন পান।একই যোগ্যতা সম্পন্ন হয়েও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৩তম গ্রেড পান।।যা একটি চরম বৈষম্য।১৩তম গ্রেডে একজন সহকারী শিক্ষক সবমিলে ১৭হাজার ৬৫০ টাকা বেতন পান।এ বেতনে সংকুলান না হওয়ায় অনেক ক্ষেত্রে ঋনের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনঃকষ্ট নিয়ে যাপিত জীবন অতিবাহিত করেন।এতে অনেক মেধাবীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন।এ অবস্থায় প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নত করতে এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।তারা আরো বলেন,১০ম গ্রেড শুধু আমাদের দাবিই নয়,এটি আমাদের ন্যায্য ও যৌক্তিক অধিকার।আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান
চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্তা।
ইতালির মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মাদারীপুর রাজৈর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

You cannot copy content of this page