২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কাওরান বাজারে চাঁদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ ব্যবসায়ীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি >>>
রাজধানীর কাওরান বাজার দেশের একটি বৃহৎ সবজি পণ্যের পাইকারি বাজার। যেখান থেকে রাজধানী ঢাকার প্রায় অনেক স্থানে সবজি সরবরাহ হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, মাঝখানে কদিন বন্ধ থাকার পর, সেখানেও আগের মতো চাঁদাবাজি শুরু হয়ে গেছে। যদিও ব্যবসায়ীরা প্রকাশ্যে কিছু বলছেন না। পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি ট্রাক থেকে ৫শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হচ্ছে আরও বেশি। আগে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদা তোলা হতো আর এখন ভাঙানো হচ্ছে বিএনপির নাম। এমন পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকায় চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে।

স্পষ্টই দেখা যাচ্ছে ব্যবসায়ীরা আবারও বিপদে পড়েছেন। এই বিপদ শুধু তাদের মধ্যেই আটকে নেই, প্রভাব পড়ছে ভোক্তা শ্রেণির ওপরও। চাঁদাবাজির কারণে বাড়ছে চাল, ডাল, তেল, ডিম, চিনিসহ অনেক ভোগ্যপণ্যের দাম।

এ অবস্থায় এসব এলাকাসহ পরিবহণ খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে অবিলম্বে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন, বিশেষত পুলিশ প্রশাসনের ভূমিকা কী? রাজনৈতিক পটপরিবর্তনের মাস পার হয়েছে। এখনো যদি চাঁদাবাজদের অরাজকতা চলতে থাকে, তাহলে এর দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে। পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন কিন্তু এখনো শৃঙ্খলা কেন ফিরে আসছে না?

ঊর্ধ্ব দ্রব্যমূল্যের কারণে সীমিত ও স্বল্প আয়ের মানুষের দুর্ভোগের শেষ নেই। পরিবহণ সেক্টরে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য আরও বাড়লে, জীবন মান আরও কঠিনতর হবে নিঃসন্দেহে।

জনগণ সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা ফিরি আসবে আশা করলেও এক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসেনি। দেশের শান্তিপ্রিয় মানুষ আশা করে, দেশের সর্বত্রই ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে মুক্ত করতে সরকার ও প্রশাসন এগিয়ে আসবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page