২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

সেনাবাহিনীর উপস্থিতিতে কক্সবাজার নার্সিং মিডওইফারি কলেজের উদ্ভুত পরিস্থিতির সুরাহা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজার নার্সিং ও মিডওইফারি কলেজ কক্সবাজারের ছাত্রীদের ৬ দফা দাবি সংক্রান্ত আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রদের হামলা ও আটককৃত শিক্ষকদের উদ্ধার এবং সেনাবাহিনীর উপস্থিতিতে উদ্ভুত পরিস্থিতির সুরাহা করা হয়েছে।গতকাল ১ আগস্ট ২০২৪ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় কক্সবাজারের নার্সিং ও মিডওইফারি কলেজের ছাত্রীরা ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে। এমতাবস্থায়, কিছু সংখ্যক ছাত্র অতি উৎসাহী হয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং ০৫ জন শিক্ষার্থী আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়। যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।ফলস্বরূপ আন্দোলনকারী ছাত্রীরা হামলাকারী ছাত্র এবং শিক্ষকদের ঘেরাও করে এবং কলেজ কমপ্লেক্সের ভেতরে তালাবদ্ধ করে রাখে। প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে, RMO সদর হাসপাতাল ঘটনাস্থলে গমন করেন এবং তাদের সাথে সমঝোতার চেষ্টা করেন। পরবর্তীতে সেনাবাহিনী, র‍্যাব ও ম্যাজিস্ট্রেটের একটি “জয়েন্ট রেসপন্স টীম” ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি শান্ত করার জন্য।সেনাবাহিনীর উপস্থিতিতে, আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের এবং হামলাকারীদের আটক অবস্থা থেকে মুক্তি দেয়। পরবর্তীতে সকল প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে ৬ জন শিক্ষকসহ অধ্যক্ষ পদত্যাগ করেন এবং হামলাকারী ছাত্ররা জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা করে। সর্বশেষে, সেনাবাহিনী সকলকে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page