১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে কাঞ্চনায় পূজা মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময়
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

লুট হওয়া মোবাইলসহ সরঞ্জাম উদ্ধার করে ফেরত দিলো বৈষম্যবিরোধী ছাত্রসমাজের এক শিক্ষার্থী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা থেকে লুট হওয়া মোবাইলসহ পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্রসমাজের এক শিক্ষার্থী।মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালী থানায় উপস্থিত হয়ে থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার এসআই গৌতম তেওয়ারীর কাছে ১৩টি অ্যান্ড্রয়েড ও ৫টি বাটন ফোনসহ মোট ১৮টি মোবাইল জমা দেন ওই শিক্ষার্থী।ওই শিক্ষার্থী নগরীর পাথরঘাটা এলাকার শওকত আলীর ছেলে।জানা যায়,গত (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর ওই দিন বিকালে দেশের বিভিন্ন থানায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।থানা থেকে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন পুলিশ সদস্যরা।এরপর থানার বিভিন্ন অস্ত্র,মোটরসাইকেল,মোবাইল ও নগদ অর্থসহ পুলিশের বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়।সন্ত্রাসী কর্তৃক লুটপাটের খবর শুনে একই দিন লুট হওয়া সরঞ্জাম উদ্ধারে মাঠে থাকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।তারই ধারাবাহিকতায় ওমরগণি এম.ই.এস. কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইয়াছিন আরাফাত (২৬) চোরাই মাল ভাগ—বাটোয়ারা করার সময় চোরদের কাছ থেকে ১৮ টি মোবাইল,১৫ টি জাতীয় পরিচয় পত্র (এনআইডি),২টি ব্যাংকের ডেবিট কার্ড,২ টি ড্রাইভিং লাইসেন্স ও ১টি ভিসা কার্ডসহ ১০টি চাবি উদ্ধার করে।উক্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম সমূহ উদ্ধারের পর টহলরত সেনা সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে বলেন।পুলিশের কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে তারা সরঞ্জামগুলো নিকটস্থ থানায় জমা দিতে বলেন।পরে ওই শিক্ষার্থী সাংবাদিকদের সহায়তায় থানায় গিয়ে উদ্ধার করা সকল সরঞ্জাম জমা দেয়।তার এই দায়িত্ববোধ এবং সততায় মুগ্ধ হয়ে পুলিশ প্রশাসন তাদের ধন্যবাদ জানান। সরঞ্জাম জমা দেওয়ার সময় সার্বিক সহযোগিতায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাংবাদিক ও কলামিস্ট ওসমান এহতেসাম ও সমাজকর্মী ও সাংবাদিক আনিছুর রহমান।শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন,গত (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর ওই দিন দেশে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু দুর্বৃত্ত বিভিন্ন থানা থেকে লুট করে।আমরা ছাত্রসমাজ কোনোভাবেই এর সঙ্গে জড়িত নই।দেশ গড়ার দায়িত্ব আমাদের।আমরা ছাত্ররা দায়িত্ব নিয়েই থানা থেকে লুট হওয়া মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জমা দিয়েছি। কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই গৌতম তেওয়ারী বলেন,থানা থেকে লুট হওয়া ১৮টি মোবাইল ও বিভিন্ন ব্যক্তির প্রয়োজনীয় ডকুমেন্ট ফিরিয়ে দিয়ে বৈষম্যবিরোধী এই শিক্ষার্থী উদাহরণ সৃষ্টি করেছে।সবার আন্তরিক প্রচেষ্টায় কোতোয়ালী থানায় লুট হওয়া অন্যান্য জিনিসপত্রও খুঁজে পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।যারা মোবাইল হারিয়েছে তাদের থানায় আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ
রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর

You cannot copy content of this page