২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

টেকনাফে ২৯ কেজি স্বর্ণ ও নগদ টাকাসহ দুই পাচারকারী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।।কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে আটাশ কোটি পঁচাত্তর লক্ষ মূল্যের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে ।শনিবার (১০আগস্ট)বিকেলে টেকনাফ হ্নীলা ফুলের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,মায়ানমার মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদ এর পুত্র আনোয়ার সাদেক (৪০),উখিয়া ১৩নং ক্যাম্পের মৃত লিয়াকত আলী পুত্র ইয়াহিয়া খান (৪৫)।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।তিনি জানান, গোপন খবর পেয়ে উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুদ রেখেছে। পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থাতে ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মায়ানমারের মংডু হতে মায়ানমার নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকার বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে।উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page