২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

আনোয়ারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন জাবেদ এম পি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম জাফর ইকবাল তালুকদার চট্টগ্রাম>>> চট্টগ্রাম – ১৩ আসনের সাংসদ ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ,বঙ্গবন্ধু এমন একটি স্বনির্ভর সোনার বাংলা গড়তে চেয়েছিলেন যেখানে কোনো অভাব থাকবে না।আজ বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ।আমাদের রপ্তানির বৃহত্তর একটি অংশ গার্মেন্টস শিল্প।বিশ্বের সব দেশেই আমাদের দেশের সুস্বাদু মাছের চাহিদা রয়েছে।তাই মৎস্য খাতে দেশের তরুণ শিক্ষিত প্রজন্ম এগিয়ে আসলে দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বেও বিপুল পরিমাণে মাছ রপ্তানি করা সম্ভব হবে।এসময় তিনি বর্তমান সরকারের সফলতার কথা তুলে ধরে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।ধান উৎপাদন বেড়ে গেছে।একসময় গরুর ক্ষেত্রে ভারত নির্ভর ছিলো দেশ তবে এখন আমাদের শাসনামলে দেশীয় খামারের মাধ্যমে এই ঘাটতি পুষিয়েছে।তিনি বিভিন্ন বিদেশের নাম উল্লেখ করে বলেন দেশে মাছের ক্ষেত্রেও নানা উন্নয়ন হয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় মৎস্য চাষী ও শিক্ষিত সমাজের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা মৎস্য চাষের প্রতি আগ্রহ হোন।ভালো কাজ করে ভালোভাবে আয় করুন।দূর্নীতি না করে টাকা আয় করা গেলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।সভায় মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ, সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী উপস্থিত ছিলেন।আলোচনা সভাশেষে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ এমপি উপজেলা কনফারেন্স রুমে বিভাগীয় কর্মকর্তা বৃন্দ ও ইউপি চেয়ারম্যান বৃন্দদের নিয়ে বৈঠক করেন।সেখানে উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি অবগত হন।পরে তিনি সমস্যার সমাধানের পরামর্শ দেন।এসময় চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম,নোয়াব আলী,এম এ কাইয়ুম শাহ্,আমিন শরীফ,অসিম কুমার দেব,আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,আজিজুল হক বাবুল,কলিম উদ্দিন,মাষ্টার মো. ইদ্রীস।উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ,শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশীদ,আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।ছবিঃ জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল
সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার
সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী
মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

You cannot copy content of this page