২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

সিএমপি’র ইপিজেড থানার অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> চট্টগ্রাম নগরীর সিএমপি’র ইপিজেড থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।১৪ জুলাই’২৪ ইং রবিবার ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোছাইনের বিশেষ দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে এএসআই (নি.) মোঃ আবুল হোসেন সহ ইপিজেড থানা পুলিশের একটি টীম ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০১৬ সালের একটি জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মাহফুজকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসাম মাহাফুজের বিরোদ্ধে ইপিজেড থানার মামলা নং-১৫ (১)১৬, জিআর- ১৫/১৬,দায়রা- ৩৬৪৫/১৬,ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ),প্রসেস নং- ২১/২৪ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ৫ (পাঁচ) বছরের কারাদণ্ডাপ্রাপ্ত হন।সাজা প্রাপ্ত আসামি মোঃ মাহফুজকে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।ইপিজেড থানা পুলিশের অপর একটি টীম অভিযান পরিচালনা করে ২০২৩ সালের একটি অর্থজারী মামলার কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সাইদুল আরেফিন চৌধুরী নোমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। নোমানের বিরোদ্ধে অর্থজারি মোকদ্দমা নং- ৮৭০/২০২৩, ধারা- অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪ (১),প্রসেস নং- ১২৭/২৪ সংক্রান্ত মামলায় বিজ্ঞ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইদুল আরেফিন চৌধুরী নোমান দীর্ঘ দিন পলাতক অবস্থায় ছিল।ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন,এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকায় অপরাধ প্রবনতা রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের বিশেষ নির্দেশনায় ইপিজেড থানা পুলিশ দিনরাত সার্বক্ষনিকভাবে সজাগ সতর্ক থেকে দায়িত্ব পালন করছে।ইপিজেড থানা এলাকা শিল্পাঞ্চল হওয়ায় একটি ঘনবসতি এলাকা।জনচক্ষুর আড়ালে যাতে এখানে অপরাধীরা আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কোন অপরাধ সংগঠিত করতে না পারে এবং বাহিরের কোন অপরাধী আসামী যাতে এলাকায় আত্মগোপন করে থাকতে না পারে সে ব্যাপারে ইপিজেড থানা পুলিশ সর্বদা সতর্ক আছে। এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার সুশীল সমাজ সহ সর্বসাধারনের সহযোগিতা কামনা করেন ওসি মোহাম্মদ হোছাইন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page