১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রৌমারীতে আ’লীগের দু’গ্রুপ মুখোমুখি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি>>> মেয়াদোর্তীর্ণ কমিটি ভেঙে দেয়াকে কেন্দ্র করে রৌমারী উপজেলা আ’লীগের দু’গ্রুপ এখন মুখোমুখি অবস্থান নিয়েছে।১৩ জুলাই শনিবার উভয়পক্ষ দিনভর পাল্টাপাল্টি সমাবেশ,মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।ফলে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।পাশর্^বর্তী উপজেলা থেকে পুলিশের বিশেষ টিম এনে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে।সকাল ১১টার দিকে উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম মিনু’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রৌমারী ইসলামী ব্যাংকের সামনে থেকে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভা করে।পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহসভাপতি রফিকুল আলম শাহিন,যুগ্ন সাধারণ সম্পাদক আবিদ শাহ নেওয়াজ তুহিন,সাংগঠনিক সম্পাদক এসএমএ মতিন,সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, যুব ও ক্রিড়া সম্পাদক আফজাল হোসেন বিপ্লব,আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভার) আবুল কালাম আজাদ,ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক মতিউর রহমান মতি,সাবেক সহসভাপতি এনআর জাহাঙ্গীর রবু,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাদলসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৫ শতাধিক নেতাকর্মী।সমাবেশে সহসভাপতি রেজাউল ইসলাম মিনু বলেন,প্রতিমন্ত্রী জাকির হোসেন তার দলীয় ও মন্ত্রীত্বের ক্ষমতা দেখিয়ে লুটপাট,জমি দখল ও নানা দুর্নীতির মাধ্যমে টাকার কুমির বনে গেছেন।দলের জন্য কিছুই করেন নাই।বর্তমান অনুমোদনহীন কমিটির সাধারণ সম্পাদক আবু হোরায়রা একজন বই চোর।সরকারী চাকুরী করার পরও তিনি কিভাবে দলের একটি ভাইটাল পোষ্টে থাকতে পারেন।আমরা এই অবৈধ কমিটির বিলুপ্তি চাই,সেই সাথে একটি পুর্ণাঙ্গ আহব্বায়ক কমিটি চাই।অপরদিকে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আ’লীগের সভাপতি জাকির হোসেন উপজেলা আ’লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আকতার আহসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ খোকা, উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ শেষে প্রতিমন্ত্রীর বাসায় মিলিত হয়।সংবাদ সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী বলেন,আমি এলাকার অনেক উন্নয়ন করেছি।আমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।যে গ্রুপটি আজ বিশৃঙ্খলা করছে তারা একসময় আমার নিটক থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে।তারা আজ বর্তমান এমপি’র পক্ষ নিয়ে দলটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।বর্তমান পরিস্থিতি নিয়ে সহকারী পুলিশ সুপার ও রৌমারী সার্কেল মমিনুল ইসলাম বলেন,উভয়পক্ষকে বাধা প্রদান করে সতর্ক করা হয়েছে।যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন,বিভিন্ন গোয়েন্দ সংস্থার তথ্যের ভিত্তিতে পূর্ব থেকে আমরা প্রস্তুতি নিয়েছি।আইনশৃঙ্খলা যাতে বিঘিœত না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির
তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার
জমি দখল নিয়ে বিরোধে নাগেশ্বরীতে বাবা-ছেলেকে মারধর, গ্রেপ্তার ২
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

You cannot copy content of this page