২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

সিএমপি’কে মডেল হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা চাই মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নবাগত কমিশনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) নবাগত কমিশনার মোঃ সাইফুল ইসলাম,বিপিএম (বার) বলেছেন,নগরীতে সকল ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ ও নির্ভয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।পুলিশের একার পক্ষে কিছুই কোন কিছু করা সম্ভব নয়।নগরীকে নিরাপদ রাখতে কোন্ কাজটি আগে ও কোন্ কাজটি পরে করতে হবে সে ব্যাপারে পরামর্শ চাই।ফুটপাতে ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের নামে চাঁদাবাজি,কিশোর গ্যাং,ইভটিজিং,চুরি-ডাকাতি-ছিনতাই, মাদক,খুন ও রাহাজানিসহ সকল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রেখে সিএমপি’কে মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।আজ াল ৮ জুলাই সোমবার সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে সর্বস্তরের সাংবাদিকদের সাথে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।চট্টগ্রামের মানুষের সাথে আত্মার সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০১২-১৪ সালে সিএমপি’র বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার ও পরবর্তীতে রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম।পুলিশ ও মূল ধারার সাংবাদিকের মধ্যে থাকবে সুসম্পর্ক,কোন গ্যাপ থাকবেনা।যে কোন অপরাধ বিষয়ে থানা পুলিশ সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি করলে সরাসরি আমাকে ফোন দেবেন।যে কেউ ফোন দিলে বা অফিসে এসে তাদের সমস্যার কথা জানালে তাৎক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করবো।আমার অফিস সবার জন্য উন্মুক্ত থাকবে। সিএমপি’র আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোন কাজটি হয়েছে, আর কোন কাজটি হয়নি তা পর্যালোচনার জন্য প্রতি ৩ মাস পর পর ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের ঘোষনা দেন মোঃ সাইফুল ইসলাম।সিএমপি কমিশনার বলেন,কোন পুলিশ সদস্য অপকর্ম করলে বা অবৈধ আয়ের মাধ্যমে সম্পদ অর্জন করলে তার দায়-দায়িত্ব সংস্থা বা প্রতিষ্ঠান নেবে না,তাকেই বহন করতে হবে।এখন থেকে ‘ওপেন হাউজ ডে’ থানায় হবে না, ওয়ার্ড পর্যায়ে হবে।তাহলে জনগণ নির্ভয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে।কোন মানুষ নিখোঁজ ও মোবাইল হারানো বা মোবাইল ছিনতাই ঘটনায় থানায় দায়েরকৃত জি.ডি’র হালনাগাদ তথ্য জানতে কাজ শুরু হয়েছে।জিডি’র দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ সদস্য এর জবাবদিহিতা করবে।ছেলে-মেয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার নামে কোথায় যাচ্ছে, র্কা সাথে মেলামেশা করছে,অসৎ সঙ্গে যাচ্ছে কি না,সে বিষয়গুলো পুলিশ দেখবে না,তাদের অভিভাবকদেরকে খোঁজখবর রাখতে হবে।সাইবার ক্রাইম নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।পুলিশ কমিশনার আরও বলেন,চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি অটোরিক্সা পুলিশের নিয়ন্ত্রণে থাকলে ব্যবস্থা নেয়া হবে।পুলিশ সদস্য যে-ই হোক কোন ধরণের অপরাধে জড়ালে ছাড় নেই।চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা,সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন কুমার চক্রবর্তী,সিইউজে’র সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল,সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস,পুলিশের অ্যাডিশনাল কমিশনার আ.স.ম মাহতাব উদ্দিন,প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান রনজিত কুমার শীল ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সিএমপি’র পদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page