২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

তানোরে সরকারি রাস্তার গাছ নিধনের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে অবৈধভাবে দু’দফায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে।এ ঘটনায় গত ৩ জুলাই বুধবার এলাকাবাসির পক্ষে আসলাম উদ্দিন মিয়া বাদি হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বুরুজ মহল্লার আলহাজ্ব সৈয়দ আলী মিয়ার পুত্র সোহরাব আলী মিয়াকে প্রধান করে মোট ৯ জনকে আসামি করা হয়েছে।লিখিত অভিযোগে বলা হয়েছে,বাজশাহী জেলার তানোর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের জেএল নম্বর ১৩১,মৌজা- বুরুজ, আরএস দাগ নম্বর ৩৮০।সরকারি রাস্তার নকশার প্রকৃত স্থান পরিবর্তন করে নিজের স্বার্থে অন্যপাশ দিয়ে ২০ ফিট বিশিষ্ট রাস্তা নির্মাণ করিয়াছে।যার দু-পাশে মেহগনি, ইউকালেক্টর ও তালগাছ ছিল।যাহার আনুমানিক মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।আরও সময় পেলে উক্ত গাছগুলি আরো মূল্যবান হতো। যাহা ১ নম্বর বাদীর পিতা তার নিজ সীমানায় রোপন করেন এবং স্থানীয় জনগন কর্তৃক রোপিত ছিল।বর্তমানে উক্ত বিবাদীগন প্রভাবশালী হওয়ায় এবং লাইসেন্স বিহীন সার্ভেয়ার ৮নম্বর বিবাদী নাসির উদ্দিন (ভাদু)- র যোগসাজশে পরিকল্পিতভাবে সরকারি রাস্তার দু’দফায় মহামূল্যবান প্রায় ১৪টি তাজা গাছ কর্তন করেছে।যাহা সম্পূর্ণ বে-আইনী ও অপরাধমূলক কাজ।উল্লেখ্য যে,উক্ত রাস্তার পার্শ্বে বাদীর জমি থাকায় দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ উক্ত রাস্তা ভোগদখল করিয়া আসিতেছে।বর্তমানে তারা উক্ত রাস্তার পার্শ্বে অন্য কাউকে যাতায়াত করতে দিবে না মর্মে ভীতি প্রদর্শন করিতেছে।তারা এলাকার প্রভাবশালী ও দাঙ্গাবাজ ব্যক্তি হওয়ার কারণে তাদের বিরুদ্ধে নাম উল্লেখপূর্বক কেহ বাদী হতে ভয় পাই।এদিকে এসব গাছ নিধনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড়।স্থানীয়রা ঘটনা সরেজমিন তদন্তপুর্বক জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page