২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

বিসিসি’ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথমবারের মত ‘প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।২৯ জুন’২৪ ইং শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম এস এ খালেদ রোডস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে প্রোগ্রামিং প্রতিযোগিতা-২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিসিসি চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক রাহুল কংশ বনিক। বিসিসি চট্টগ্রাম অঞ্চলের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শফিউল আলম ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ কাজী আশরাফউজ্জামান।বিশেষ অথিতি ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ অছিয়র রহমান, সহযোগী অধ্যাপক রোকন উদ্দিন ফারুখী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র প্রশিক্ষন ও উন্নয়ন বিভাগের ইনচার্জ মোঃ জফরুল আলম খান, সিস্টেম ম্যানেজার গোলাম রব্বানী,বিসিসি ফরিদপুরের আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহামদ।প্রধান অথিতি ডঃ কাজী আশরাফ তাঁর বক্তব্যে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে আগামী দিনের যুব সমাজকে তথ্য প্রযুক্তির জ্ঞানে দক্ষতা অর্জন করা ছাড়া বিকল্প নেই। সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করে চলছে। আজকের এ প্রতিযোগীতার মাধ্যে দেশের যুব সমাজ তথ্য প্রযুক্তিতে উৎসাহী হবে বলে মন্তব্য করেন তিনি।সভাপতির বক্তব্যে রাহুল কংশ বনিক বলেন,সরকারের স্মার্ট বাংলাদেশ মেন্ডেট বাস্তবায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সারাদেশের বিভিন্ন বিভাগের মত চট্টগ্রাম অঞ্চলেও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের আইসিটি’তে উৎসাহিত করার জন্য ক্যাম্পেইন পরিচালনা করে আজকের এ প্রোগ্রামিং প্রতিযোগীতার সফল আয়োজন করেছে।প্রোগ্রামিং প্রতিযোগিতা সফল করার জন্য অথিতিবৃন্দ, আইসিটিতে এক্সপার্টগন,ছাত্র ছাত্রী,অভিভাবক ও সংশ্লিষ্ঠ যারা সক্রিয় ভূমিকা রেখেছেন,প্রত্যেককে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও জানান তিনি।সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জুনিয়র এবং সিনিয়র দুটি গ্রুপে প্রতিযোগীরা প্রোগ্রামিং প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অথিতি অন্যান্য অথিতিবৃন্দদের সাথে নিয়ে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page