২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নেত্রকোনায় শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ এখন সময়ের দাবি নায়করাজ রাজ্জাকের প্রয়াণের ৯ বছর: এক কিংবদন্তির ফিরে দেখা জীবন নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

তানোরে সরকারী খাল পাড়ের গাছ নিধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর (রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোর ও নিয়ামতপুর সীমান্তের হরিপুর সরকারি খাল পাড়ের  বন বিভাগের রোপিত বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছ নিধনের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান,হরিপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র ও হরিপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক খাইরুল ইসলাম এসব গাছ স’মিল মালিকের কাছে বিক্রি করেছেন।তানোরের মাদারীপুর বাজারের শুকুর স’মিল মালিক আব্দুস শুকুর এসব গাছ কিনে কেটেছেন।অপরিপক্ক ৬টি তাল গাছ ও প্রায় ৪০টি ইউক্যালেক্টার গাছ কেটে ফেলা হয়েছে।মাদারীপুর বাজারের শুকুর স’মিলে এসব গাছ স্তুপ করে রাখা হয়েছে।এভাবে নির্বিচারে পরিপক্ক-অপরিপক্ক গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ জুন সোমবার  সরেজমিন দেখা গেছে, তানোর -নিয়ামতপুর সীমান্তে হরিপুর সরকারী খাল পাড়ে তিনদিন ধরে তাল ও ইউক্যালেক্টর গাছ কাটা হচ্ছে।শুকুর স’মিল মালিক আব্দুস শুকুর শ্রমিক দিয়ে এসব গাছ কাটছে। স্থানীয়রা জানান,শুকুর অবৈধ করাতকল নির্মাণ করে চোরাই কাঠের ব্যবসা করছে।তারা বলেন,শুকুর স’মিলে যেসব কাঠ স্তুপ হয়ে পড়ে আছে তার তদন্ত করা হলে অভিযোগের সত্যতা নিশ্চিত হবে এবিষয়ে জানতে চাইলে হরিপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক খাইরুল ইসলাম বলেন,সরকারি খাড়ির ধার  হলেও এসব জায়গা তাদের নিজস্ব।তিনি তার নিজের জায়গার গাছ বিক্রি করেছেন।এবিষয়ে জানতে চাইলে শুকুর স’মিল মালিক আব্দুস শুকুর  এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি টাকা দিয়ে গাছ কিনেছেন,তাই কোনো অনিয়ম-দুর্নীতি হলে তার দায় খাইরুল ইসলামের।এবিষয়ে  তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান  বলেন,ওই জায়গা নিয়ামতপুর  উপজেলার সীমানায়।তিনি নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।এবিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন,তিনি মিটিংয়ে আছেন,তিনি এসিল্যান্ড সাহেবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।এবিষয়ে  নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বলেন,সাংবাদিকগণ তাকে বিষয়টি অবগত করেছেন।তিনি বলেন,এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় ইউপি সদস্য মেম্বার) মতিউর রহমান মতি বলেন,ইউএনও স্যার তাকে গাছগুলো জব্দ করতে বলেছিলেন,তবে গাছগুলো নিয়ামতপুর উপজেলা সীমানায়, এছাড়াও খাইরুল ইসলাম তাকে বলেছেন জায়গাটা তাদের নিজস্ব সম্পত্তি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page