২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ নেত্রকোনায় শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ এখন সময়ের দাবি নায়করাজ রাজ্জাকের প্রয়াণের ৯ বছর: এক কিংবদন্তির ফিরে দেখা জীবন নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
আন্তর্জাতিক:
ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার
     
             

কক্সবাজারে পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুর রাজ্জাক,কক্সবাজার।। ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরের বাদশা ঘোনায় পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুলিশ লাইনের পিছনে বাবশা ঘোনা এলাকায় এই পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড় ধ্বসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।প্রতিবেশী এবং স্বজনেরা জানিয়েছেন, রাতভর ভারী বর্ষণের কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধ্বসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করা হলেও কেউ সাড়া দেয়নি। পরে স্থানীয়রা কয়েকঘন্টা চেষ্টা করে মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম। তার সাথে ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাইমুনা। তাদের এই অকাল মৃত্যুতে শোকাভিভূত বাদশা ঘোনা এলাকার মানুষ এবং তাঁদের আত্মীয়স্বজন।এদিকে, গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পৃথক ৪টি স্থানে ও পালংখালীতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে এক স্কুল ছাত্রসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন স্থানীয় বাসিন্দা ও অপর ৯ জন রোহিঙ্গা বলে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page