২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন।
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

বাঁশখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়রের বিরোদ্ধে প্রতারনা মামলা দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,(বাঁশখালী) চট্টগ্রাম>>> বিভিন্ন সময়ে ব্যক্তিগত প্রয়োজনে টাইলসের দোকান থেকে বাকিতে টাইলস, বেসিন সহ বিভিন্ন সিরামিক সামগ্রী বাকিতে ক্রয় করে বকেয়া টাকা পরিশোধ না করে উল্টো পাওনাদারকে মারধর ও ব্যবসা বন্ধ করে দেওয়া হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের বিরোদ্ধে।এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ভিকটিম স্থানীয় আরিশা টাইলস গ্যালারীর স্বত্বাধিকারী মোঃ আমিনুর রশিদ বাদী হয়ে গত ০১/০৬/২০২৪ ইং তারিখে অভিযুক্ত দেলোয়ার হোসেন(৪৮), পিতা- আজিজুর রহমান বাদশা, সাং-দক্ষিন জলদী, ৯ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা কে বিবাদী করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করে।মামলা নং- ৮৩৫/২০২৪, তারিখঃ ০১/০৬/২০২৪ ইং,ধারা ৪০৬, ৪২০, ৫১৬(২) মামলা সূত্রে জানা যায়,মামলার বিবাদী অভিযুক্ত দেলোয়ার হোসেন একজন অসৎ প্রকৃতির সাবেক জনপ্রতিনিধি।ওয়ার্ড কমিশনার থাকাকালীন প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মামলার বাদী প্রতিবেশি আমিনুর রশিদের স্থানীয় আরিশা টাইলস গ্যালারী থেকে ৩০/১২/২০২০ ইং থেকে ২৮/০৪/২০২২ ইং তারিখের মধ্যে ৬ দফায় ৬,১৯,৩৩৫ টাকার টাইলস ক্রয় করে দফায় দফায় মোট ১,৭৬,৮০০ টাকা পরিশোধ করার পর বাকী ৪,৪২,৫৩৫ টাকা পরিশোধে বিভিন্ন টালবাহানা শুরু করে।বাদী আমিনুর রশিদ তার পাওনা টাকা দাবী করলে তাকে গালিগালাজ, মারধরও করার অভিযোগ পাওয়া যায়।গত ১৬/০৫/২০২৪ ইং তারিখে ন্যায় প্রতিকার চেয়ে পৌরসভা মেয়র বরাবরে অভিযোগ প্রদান করলেও সে অভিযোগে বিবাদী দেলোয়ার সাড়া দেয়নি বলে জানা যায়।সর্বশেষ ০৫/০৬/২০২৪ ইং তারিখে বাদী আমিনুর রশিদ তার সকল তথ্য প্রমান সহ স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে বিবাদীর বাড়িতে গিয়ে তার পাওনা টাকা পরিশোধের অনুরোধ করলে বিবাদী দেলোয়ার হোসেন তার প্রভাব খাটিয়ে পাওনাদার আমিনুর রশিদকে অকথ্য ভাষায় গালিগালাজ,মারধর করে সবধরনের লেনদেন অস্বিকার করে কোন টাকা দেবেনা বলে সাফ জানিয়ে দেয় বলে জানায় এবং এ টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমিনুর রশিদের টাইলসের দোকানে তালা লাগিয়ে দেয়া সহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া যায়।এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ার হোসেনের মতামত জানতে তার মুঠোফোনে বারবার চেস্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page