২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া
     
             

সাতকানিয়ায় পারিবারিক দ্বন্দ্বের আগুনে পুড়ে পাঁচ পরিবার নিঃস্ব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া >>> সাতকানিয়ায় বাড়ি-ভিটের জায়গা নিয়ে দু’ভাইয়ের দ্বন্দ্বের জেরে সৃষ্ট আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে ৫ পরিবার। গত শনিবার (০১ জুন) দুপুর ২ টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ব্যবসায়ী পাড়ায় এ ঘটনা ঘটে। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মো. হানিফ বাদী হয়ে দুই জনকে অভিযুক্ত করে রোববার (০২ মে) সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ১৮ জন ভুক্তভোগীর স্বাক্ষরিত কপি সংযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন, মো. দেলোয়ার হোসেন ও মো. রেজাউল করিম। উভয়ই ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিমের প্রকাশ (ভদনির বাপ) ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়, উল্লিখিত দুই বিবাদী আপন সহোদর। তাদের মধ্যে প্রায় সময় জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ ও মারামারি লেগেই থাকত। সর্বশেষ শনিবার (০২জুন) ১ নম্বর বিবাদী মো. দেলোয়ার হোসেন তাদের ভাই-ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী ৫ টি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে আরও ২ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে মোট ৭ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা কেউ খোলা আকাশের নিচে আবার, কেউ পার্শ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।এ ঘটনার অভিযোগের বাদী মো. হানিফ জানান, বসতবাড়ির জায়গা নিয়ে দেলোয়ার এবং রেজাউল দু’ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তারা দু’ভাই পরিবারসহ ভাড়া বাসায় চলে যান। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গত শনিবার দেলোয়ার হঠাৎ করে এসে তার বাচ্চার সাইকেলটি নিয়ে বাসা থেকে বের হয়ে যান। সে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুনের সৃষ্টি হয়। এ ছাড়াও দেলোয়ার বিভিন্ন সময় তার ভাই রেজাউলের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।একই ঘটনায় ক্ষতিগ্রস্ত জান্নাতুল আদন বলেন, দেলোয়ার ও রেজাউলের বাসা থেকে সৃষ্ট আগুন হঠাৎ করে আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আমার বাড়ি তাদের পার্শ্ববর্তী হওয়ায় আগুনে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশিরভাগ মালামাল বের করতে পারিনি।এ ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া না যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা আমার নিকট একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সাতকানিয়া থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, কাগজটি আমি এখনও আমি হাতে পায়নি। কাগজ পেলে তদন্ত করে রিপোর্ট প্রদান করা হবে। তদন্তে পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page