২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পলাতক ৫ আসামী গ্রেফতার 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে বদরুল ইসলাম>>> নবীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামী আব্দুস ছামাদসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস ছামাদ উপজেলার রুস্তুমপুর গ্রামের আনোয়ার মিয়ার পুত্র।গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর নেতৃত্বে এসআই সোহাগ ফকিরসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তার বসত ঘর থেকে গ্রেফতার করেন।পুলিশ সূত্র জানায়,গতকাল শুক্রবার ধৃত আসামী আব্দুস ছামাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন ৭/৯(১) আইনে মামলা হয়।মামলা নং ১।অপরদিকে,পৃথক অভিযানে গাজাসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের আশক আলীর পুত্র মোর্শেদ আলম (২৫),আতিকুর রহমানের পুত্র সাদেক আহমদ (২০),ছোট সাকুয়া গ্রামের আবুল মিয়ার পুত্র রাশেদ মিয়া (২৬), বানিয়াচং উপজেলার বক্তারপুর গ্রামের বশির আলীর পুত্র আমিন আলী (৩০)।শুক্রবার রাতে ওসি মাসুক আলীর নেতৃত্বে এসআই পিযুষ কান্তি দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি দক্ষিণপাড়া (ভূমিহীন) গ্রামের আব্দুল হাসিমের পরিত্যক্ত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষ থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন।এ ব্যাপারে,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেরক

বদরুল ইসলাম  

নবীগঞ্জ
হবিগঞ্জ

সিলেট বিভাগ

তারিখ:-০২.০৬.২০২৪ইংরেজী

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page