২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে।শুক্রবার (৩১মে) সকাল ৯:৩০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এর আগে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’- প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।তামাক বিরোধী আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।তিনি জানান,ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী তামাক।নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়, পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে।তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।এক্ষেত্রে তামাকমুক্ত ও উন্নত দেশ গঠনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের কোনো বিকল্প নেই।বিভাগীয় কমিশনার আরো বলেন,ধূমপান ও ধোঁয়াবিহীন মিলিয়ে দেশে প্রতি একশ’ জনের প্রায় ৩৫ জন তামাকজাত দ্রব্যে আসক্ত।এছাড়াও মধ্য বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।আইনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজশাহীর বিভিন্ন এলাকার স্কুলগুলোর একশ’ মিটারের মধ্যে অবস্থিত মুদি দোকানের অন্যান্য দ্রব্যের সঙ্গে তামাকজাতদ্রব্য প্রদর্শন ও বিক্রয় করতে দেখা গেছে।তামাক কোম্পানির এসব অপতৎপরতা রুখে দেয়ার আহ্বান জানান তিনি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত এসপি (প্রশাসন) মো. আনোয়ার হোসেন,আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষন ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম।মুক্ত আলোচনায় অংশ নেন,রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও নফসের প্রতিনিধি,রিভারভিউ কালেক্টরেট স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page