৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তাহিরপুরে বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষকরা বাড়িতে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুহায়াত আহমেদ তাহিরপুর প্রতিনিধি>>> কোনো রকমের নোটিশ ছাড়াই বেলা ১২টা পর্যন্ত স্কুল তালাবদ্ধ দেখে স্কুলের বারান্দায় খেলায় মেতে উঠে শিক্ষার্থীরা। দীর্ঘ অপেক্ষা করে শিক্ষকদের কাউকে না পেয়ে একপর্যায়ে বাড়ি ফিরে যায় তারা।এমনটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন,গত সাত-আট মাস ধরে এভাবেই চলছে বিদ্যালয়টির শ্রেণি কার্যক্রম।শিক্ষকরা আসেন ১১ টায় আর স্কুল ছুটি দিয়ে বেলা ২টায় চলে যান। শিক্ষকরা কখনই স্কুল শুরুর নির্ধারিত সময়ে আসেন না।এ নিয়ে প্রধান শিক্ষককে কয়েকবার বলা হলেও সমস্যা সমাধানে তিনি কোনো কার্যকর উদ্যোগ নেননি।আজ সোমবার (২৭ মে) বেলা ১১টা পর্যন্ত স্কুল তালাবদ্ধ দেখে বিদ্যালয়ের দাতা সদস্য বিষয়টি স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে জানান।পরে তিনি স্কুল তালাবদ্ধের বিষয়টি ফেসবুকে লাইভ করেন।লাইভে দেখা গেছে, শিক্ষকরা না আসায় তালাবদ্ধ রুমের সামনে শিক্ষার্থী দাঁড়িয়ে অপেক্ষা করছে।অপেক্ষার প্রহর যেন শেষ হয় না তাদের।একপর্যায়ে শিক্ষার্থীরা স্কুলের বারান্দায় খেলায় মেতে উঠে।পরে ১২ টা পর্যন্ত অপেক্ষা করে শিক্ষকদের কাউকে না পেয়ে তারা বাড়ি ফিরে যায়।অভিভাবক বাহার উদ্দিন বলেন, স্যার বলছিল আজ উপবৃত্তির জন্য নাম লেখানোর শেষ দিন। আমি কাগজপত্র নিয়ে সাড়ে ১১টায় স্কুলে এসে কোনো শিক্ষককে পেলাম না।স্কুলও দেখি তালাবদ্ধ।দাতা সদস্য আহাদ মিয়া জানান,স্কুলটিতে দেড়শোর বেশি শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে আসলেও শিক্ষকরা আসেন না।শিক্ষকরা সময়মতো যেন স্কুলে আসে এ নিয়ে গ্রামের মানুষ শিক্ষকদের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেন।কিন্তু শিক্ষকরা আমাদের কথার কোনো মূল্য দেয় না।যে যার মতো করে স্কুলে আসে আবার ইচ্ছে মতো স্কুল ছুটি দিয়ে চলে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার বলেন, আমি প্রশিক্ষণে আছি।সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে কেন যাননি তা বলতে পারছি না।বেলা ১২ টায় জানতে পেরেছি স্কুল তালাবদ্ধ, কোনো শিক্ষক যায়নি।এ নিয়ে যোগাযোগ করলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক
কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ
চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

You cannot copy content of this page