১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

প্রায় ৪০ টি গ্রামের মানুষের যোগাযোগের ব্যবস্থা করে দিলেন এম পি এ্যাড.বিপ্লব হাসান পলাশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ রৌমারী ও রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলায় রাজীবপুর ও রৌমারী উপজেলায় ১২ টি কাঠের সাঁকো তৈরি করে দেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য এ্যাড.বিপ্লব হাসান পলাশ।রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের খাজারঘাট ও পাখিউড়া,কোদালকাটি যাওয়ার মাঝপথে নদী ও শিবের ডাঙ্গী গ্রামের পূর্ব পাড়া থেকে চরলাঠিয়াল ডাঙ্গা যাওয়ার পথে কালাপানি নামক নদী।এই দুই নদীর উপর গ্রামবাসীর জন্য ব্রিজ না থাকায় চরম বিপাকে পড়তে হত।দুই প্রান্তের কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা এবং ছেলেমেয়েদের স্কুল কলেজ ও হাট বাজারে যাতায়াত ছিল কষ্টসাধ্য।অপর প্রান্তের কেউ মারা গেলে এ প্রান্তে নিয়ে আসতে ব্যবহার হতো নৌকা।ফলে নদীটিতে এই অংশে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ব্রিজ নির্মাণের।সম্প্রতি কুড়িগ্রাম-৪ আসনে নৌকার মাঝি হন এ্যাড.বিপ্লব হাসান পলাশ।এই এলাকায় ভোট চাইতে গেলে এলাকাবাসী দাবি করেন ব্রিজটি নির্মাণ করার।বিপ্লব হাসান পলাশ কথা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে সেখানে ব্রিজ নির্মাণ করে দিবেন।৪০ টি গ্রামের মানুষের কথা চিন্তা করে সাময়িক এই কাঠের সাকো তৈরি করে জিআর প্রকল্প থেকে বরাদ্দ দিয়ে রৌমারী ও রাজীবপুর উপজেলার ১২ টি কাঠের সাকো তৈরি করে দেন বিপ্লব হাসান এমপি।স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন,এই ব্রিজ নির্মাণে ফলে কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা এবং ছেলেমেয়েদের স্কুল কলেজ ও হাট বাজারে যাতায়াত সহজ হয়েছে।ব্রিজটি নির্মাণ করায় ঐ এলাকার আজিজুল হক বলেন,আগে এখানে যাতায়াতের মাধ্যম ছিল নৌকা,জেটি দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই বিপাকে পড়ত।নতুন এমপি এ্যাড.বিপ্লব হাসান পলাশ আপাতত যাতায়াতের ভোগান্তি কমানোর জন্য একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেন।তবে দুই এক বৎসরের মধ্যে স্থায়ী ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।সরেজমিনে গিয়ে দেখা যায়,বিভিন্ন খাল বিল ও নদীর উপর দিয়ে কাঠের সাঁকো তৈরি করা হয়েছে।কাঠের তৈরি এ সাঁকো দিয়ে মানুষ ও বাইসাইকেল,অটোরিকশা, যাতায়াত করতে পারবে।যাতায়াতের ভোগান্তি লাঘব হওয়ায় অনেক খুশি রৌমারি রাজিবপুর উপজেলার প্রায় ৪০ টি গ্রামের মানুষ।তবে এলাকাবাসীর দাবি কাঠের সাঁকোর পরিবর্তে যেন স্থায়ী ব্রিজ করে দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page