২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভা অনুষ্ঠিত
  • সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভা অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> সেবামুলক মানবিক সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র চট্টগ্রাম শাখার এক সাধারন সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে দেশ বিদেশে বিস্তৃত করার মাধ্যমে সংগঠনের উদ্যোগে মানবসেবা ও মানুষের কল্যানে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। ১২ মে’২৪ ইং রবিবার চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়স্থ কুটুমবাড়ি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’ এর চট্টগ্রাম শাখা কমিটির সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার,সমাজ সেবক মোহাম্মদ একরাম হোসেন।ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখা কমিটির যুগ্ম আহবায়ক লায়ন সাজ্জাদ হোসাইন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সমাজ সেবক আমির হোসেন খান,মিডিয়া ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক সরওয়ার আমিন বাবু,ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য রানা বড়ুয়া,ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখা কমিটির যুগ্ম আহবায়ক তাহেরা শারমিন,তাহেরা বেগম,রাহেলা আক্তার প্রমুখঃ।সভায় বক্তারা বলেন,বাংলাদেশে সিলেট-চট্টগ্রাম বিভাগের ইতিহাস-ঐতিহ্য অনেক সুপ্রাচীন ও সমৃদ্ধ।দেশের অর্থনীতিতেও রয়েছে এই দুই বিভাগের গুরুত্বপুর্ন ভূমিকা। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে বিভিন্ন দেশে দেশে সিলেট চট্টগ্রামের মানবিক মানুষরা সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবা ও কল্যানে কাজ করে আসছে। সিলেট-চট্টগ্রাম  দুই অঞ্চলের মানুষের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করে এবং সংগঠনের কার্যক্রম দেশ বিদেশে বিস্তৃত ও প্রসারিত করে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন অসংখ্য মানবিক কাজ করে আসছে।তারই ধারাবাহিকতায় চলমান কার্যক্রমকে আরো গতিশীল করতে চট্টগ্রামে যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসার জন্য সমাজের মানবিক মানুষ ও বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page