১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১১মে)শনিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর গণকপাড়াস্থ ফ্রেন্ডস পিক কনভেনশন সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ ও শফিকুর  রহমান বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি,রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম,জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস প্রমুখ। এছাড়াও প্রতিনিধি সভায় রাজশাহী বিভাগের অন্যান্য জেলা সমুহের প্রতিনিধিগণ বক্তব্য দেন।প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন,সারাদেশের মানুষ ৭ জানুয়ারীর ডামি নির্বাচনকে যেমন প্রত্যাখ্যান করেছে তেমনইভাবে  উপজেলা নির্বাচনের ভোট ভোট খেলাকেও মানুষ প্রত্যাখ্যান করেছে। সংসদের মত উপজেলা নির্বাচনও লুটেরা মাফিয়া আর দূর্বৃত্তদের দখলদারিত্বে পর্যবসিত হয়েছে।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমাদের প্রধানমন্ত্রী কি ইনোসেন্টের মতো বলেন,আমাদের অপরাধাটা কি?আমরা বলি,আপনাদের প্রধান অপরাধ, দেশের সকল নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া।তিনি আরও বলেন,সাইবার সিকিউরিটি আইন ও ভিন্নমত পোষণকারী রাজনীতিক উপর গুম খুন ও নির্যাতন চালানোর মধ্য দিয়ে প্রত্যেকের রাজনীতি করার অধিকার খর্ব করেছে এই সরকার। জে এস ডি রাজশাহী জেলা সংগঠক জাহাংগীর আলম বাবু, গণসংহতি আন্দোলন পাবনা জেলার যুগ্ম আহবায়ক মির্জা রানা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নওগাঁ জেলা আহবায়ক হাবিবুর রহমান অনীক,ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক এড. রজব আলী,গণসংহতি আন্দোলন চাপাই নবাবগঞ্জ জেলার আহবায়ক নুরুদ্দীন,রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী জেলা সমন্বয়ক এড. হোসেন আলী পেয়ারা,বিপ্লবী ওয়ারকারস পারটির নাটোর জেলা সংগঠক সাহিল আলম,গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা সম্পাদক জুয়েল রানা,নাগরিক ঐক্য রাজশাহী জেলার সভাপতি কে কে খান ফেরদৌস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী  বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুর রশিদ বক্তব্য রাখেন।নেতৃবৃন্দ এই ফ্যাসিবাদী দখলদার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন সংহত ও জোরদার করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

You cannot copy content of this page